• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

খ্যাতিমান বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর আর নেই

রিপোর্টার: / ২২৭ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

অনলাইন ডেস্ক: দেশের প্রখ্যাত লেখক, গবেষক এবং বাম ধারার বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর আর নেই। রোববার সকাল ১০টা ৫ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম লালা।

বদরুদ্দীন উমর ১৯৩১ সালের ২০ ডিসেম্বর পশ্চিমবঙ্গের বর্ধমান শহরে জন্মগ্রহণ করেন। তার পিতা আবুল হাশিম ছিলেন একজন প্রগতিশীল মুসলিম লীগ নেতা। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে তিনি ও তার পিতা দু’জনই সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন।

শিক্ষাজীবন শেষে তিনি চট্টগ্রাম কলেজে শিক্ষকতা শুরু করেন এবং পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা করেন। ১৯৫৯ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন। ১৯৬৮ সালে তিনি শিক্ষকতা ছেড়ে বিপ্লবী রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

তার লেখা উল্লেখযোগ্য গবেষণামূলক গ্রন্থের মধ্যে রয়েছে, পূর্ব বাঙলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি (তিন খন্ড), সাংস্কৃতিক সাম্প্রদায়িকতা, বাঙালীর সমাজ ও সংস্কৃতির রূপান্তর।

বদরুদ্দীন উমর বিভিন্ন বামপন্থি রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ১৯৭০-৭১ সালে ‘গণশক্তি’র সম্পাদক হিসেবে কাজ করেন। পরে তিনি বাংলাদেশ লেখক শিবির, বাংলাদেশ কৃষক ফেডারেশন এবং জাতীয় মুক্তি কাউন্সিলসহ বিভিন্ন সংগঠনের মাধ্যমে তার কাজ চালিয়ে যান।

চলতি বছর অন্তবর্তীকালীন সরকার তাকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে। তবে তিনি এই পুরস্কার গ্রহণে অস্বীকৃতি জানান। এ বিষয়ে তিনি একটি বিবৃতিও দিয়েছিলেন, যেখানে তিনি জানান যে, তিনি এর আগে কোনো সরকারি বা বেসরকারি পুরস্কার গ্রহণ করেননি।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ