• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

সাতক্ষীরায় ৪বছরের শিশুকে ডেকে নিয়ে ধর্ষণ, ৩ কিশোর আটক

রিপোর্টার: / ৫৪৯ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে তিন কিশোরকে আটক করেছে পুলিশ। অসুস্থ শিশুটিকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী শিশুটির মা জানান, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে তার মেয়ে প্রতিবেশীর বাড়িতে খেলতে যায়। এ সময় প্রতিবেশী তিন কিশোর খেলার কথা বলে শিশুটিকে ডেকে নিয়ে যায়। একপর্যায়ে তারা একটি ঘরে নিয়ে তাকে ধর্ষণ করে।

পরে পাশের বাড়িতে গিয়ে তিনি মেয়ের কান্নার শব্দ শুনতে পান। ঘরের ভেতরে ঢুকতেই পেছনের দরজা দিয়ে ওই তিন কিশোর পালিয়ে যায়। শিশুটিকে উদ্ধার করে কালীগঞ্জ থানায় নিয়ে আসি। সেখান থেকে শিশুটিকে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, ধর্ষণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন কিশোরকে আটক করেছে পুলিশ।

হাসপাতালের সিনিয়র নার্স আবদুল ওয়াজেদ বলেন, ধর্ষণের ঘটনা নিয়ে শিশুটিকে বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়। তার রক্তক্ষরণ হচ্ছে। শিশুটি অনেক অসুস্থ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ