• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

জামায়াতের আন্দোলনের পাল্টা কর্মসূচি বিএনপির

রিপোর্টার: / ১৮২ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

অনলাইন রিপোর্ট: জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে (পিআর) নির্বাচনের দাবিতে কয়েকটি দল সঙ্গে নিয়ে জামায়াতের যুগপৎ আন্দোলনের বিপরীতে কর্মসূচি নিয়েছে বিএনপি। পাল্টা কর্মসূচি হিসেবে সারাদেশে নির্বাচনী আবহ সৃষ্টির সিদ্ধান্ত নিয়েছে দলটি।

এ জন্য সংসদ নির্বাচনের জন্য প্রার্থী বাছাই, দলীয় ৩১ দফা ও ইতিবাচক কাজ প্রচার, ভোটারের মন জয়ে বাড়ি বাড়ি যাওয়া, নির্বাচনী প্রতিশ্রুতি দেওয়াসহ বিভিন্ন কর্মসূচি পরিচালনা করবেন নেতারা।

গত সোমবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ-সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। দলীয় সূত্রগুলো এ তথ্য জানিয়েছে। বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিগত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনে দীর্ঘদিনের জোটসঙ্গী এই দলগুলো আলোচনার টেবিল থেকে রাজপথে মুখোমুখি অবস্থানে চলে যাচ্ছে। যদিও জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে সব দলকে নিজেদের মধ্যে আলাপ-আলোচনার মাধ্যমে দূরত্ব কমিয়ে আনার তাগিদ দেওয়া হয়েছিল।

বিএনপি মনে করছে, জামায়াতের যুগপৎ আন্দোলনের উদ্দেশ্য নির্বাচনের আগে মাঠের কর্তৃত্ব নিজেদের দখলে রাখা এবং নেতকর্মীদের চাঙ্গা রাখা। এমন পরিস্থিতিতে বিএনপি নিজ দলের নেতাকর্মীদের নির্বাচনমুখী করার কৌশল নিয়েছে। এর অংশ হিসেবে দলের মনোনয়নপ্রত্যাশীসহ সব পর্যায়ের নেতাকর্মীকে জনসম্পৃক্তিমূলক কাজ বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

 

 

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ