• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

নেতাকর্মীদের যে দুটি বিষয়ে প্রতিজ্ঞা করালেন তারেক রহমান

রিপোর্টার: / ১৮৬ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

অনলাইন রিপোর্ট: দলের নেতাকর্মীদের দুটি বিষয়ে প্রতিজ্ঞা করিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর মধ্যে একটি হচ্ছে দলের যেকোনো সিদ্ধান্তে একমত থাকা এবং অপরটি হচ্ছে ব্যক্তিস্বার্থে কেউ যেন বিএনপিকে ব্যবহার করতে না পারে সে ব্যাপারে সবাইকে সচেতন থাকা।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রতিজ্ঞা করান। জেলা স্টেডিয়ামে আয়োজিত এই সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান।

সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া দলের কেন্দ্রীয় নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

তাদের রহমান বলেন, আজ আমরা সম্মিলিতভাবে যেভাবে এই কাউন্সিলকে সফল করেছি, আমরা যদি আগামী ফেব্রুয়ারি পর্যন্ত ঐক্যবদ্ধ থাকতে পারি, একটি সফল জনরায় আমাদের পক্ষে আনতে সক্ষম হবো।

এ সময় তিনি সবাইকে দলের যেকোনো সিদ্ধান্ত মেনে নেওয়ার তাগিদ দিয়ে উদাহরণসহ বলেন, একটি পরিবারের মুরব্বি যখন কোনো সিদ্ধান্ত নেয় তখন সেই পরিবারের সব সদস্য সেই সিদ্ধান্ত মেনে নেয়, পাশে এসে দাঁড়িয়ে যায়। দলের নীতি-নির্ধারকমন্ডলী হচ্ছে বিএনপি নামক বৃহৎ দলের মুরব্বি। তারা যখন কোনো সিদ্ধান্ত নেন তখন নেতাকর্মীদের দায়িত্ব হচ্ছে সেই সিদ্ধান্ত নেমে নেওয়া।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আমাদের সকলকে সচেতন থাকতে হবে। কেউ যেন আমাদের নাম ব্যবহার করে, দলের নাম ব্যবহার করে, বিএনপির নাম ব্যবহার করে ব্যক্তিস্বার্থ হাসিল করতে না পারে। কেউ যেন আমাদের নাম ব্যবহার করে জনগণের মধ্যে আমাদের সম্পর্কে বিভ্রান্তি ছড়াতে না পারে। এ ব্যাপারে প্রত্যেকের কর্তব্য পালন করতে হবে।

তারেক রহমান বলেন, আজ যারা দলীয় পদ পাওয়ার জন্য নির্বাচন করছেন তাদের কাছে কাউন্সিলররা যেমন গুরুত্বপূর্ণ তেমনি আগামী নির্বাচনে জনগণ গুরুত্বপূর্ণ। এজন্য জনগণের সঙ্গে থাকতে হবে, তাদের পাশে থাকতে হবে, পাশে রাখতে হবে।

এ সময় তিনি উপস্থিত নেতাকর্মীদের দুটি বিষয়ে প্রতিজ্ঞা করান। বলেন, দুটি বিষয়ে প্রতিজ্ঞা করতে হবে। একটি হলো, যেকোনো মূল্যে দলের সিদ্ধান্তে আমরা একমত থাকব। একই সঙ্গে দলকে যেন কেউ ব্যক্তিস্বার্থে ব্যবহার করতে না পারে সে ব্যাপারে সচেতন থাকব।

 

 

 

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ