• আজ- শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
সর্বশেষ
গরম নিয়ে সুসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে ১২ গুণ বেড়ে গেল যাতায়াত খরচ পাকিস্তানের কোচ হলেন সরফরাজ যে ২ কারণে ইরান যুদ্ধ বন্ধে মধ্যস্থতা করছে পাকিস্তান ইসরাইল-যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রাজপথে অস্ত্র হাতে ইরানি নারীরা মার্কিন অবরোধ অব্যাহত থাকলে ফের হরমুজ বন্ধের হুমকি ইরানের ‘কোনোভাবেই সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করবে না ইরান’ শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সোয়াল বস্তুনিষ্ঠু এবং নিরপেক্ষ সংবাদ পরিবেশনের কারনেই দেশের শীর্ষ গণমাধ্যম সময় টিভি- সাতক্ষীরায় প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বক্তারা সাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির সাধারণ জ্ঞান প্রতিযোগিতা

সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে কথা বলে সবুজ সংকেত দিচ্ছেন তারেক রহমান

রিপোর্টার: / ৯৯ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

অনলাইন রিপোর্ট: বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য অনানুষ্ঠানিকভাবে প্রার্থী চূড়ান্ত করছে। দুই শতাধিক প্রার্থীকে ইতোমধ্যে সবুজ সংকেত দেওয়া হয়েছে, অন্য ৫০টির মতো আসনে যাচাই-বাছাই চলছে। সমমনা দল ও জোটের জন্য কিছু আসন রাখার পর বাকি আসনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে সরাসরি কথা বলছেন এবং নির্বাচিত প্রার্থীর পক্ষে কাজ করার নির্দেশ দিচ্ছেন। যেসব এলাকায় বিভাজন বা দ্বন্দ্ব আছে, সেখানে সম্ভাব্য প্রার্থীদের একযোগে নির্দেশনা দেওয়া হচ্ছে। কোনো নির্দেশনা অমান্য করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

বরিশাল-৫, ঢাকা-৪, ঢাকা-৮, ঢাকা-১৩, ঢাকা-১৬ ও ঢাকা-১৭সহ দেশের বিভিন্ন আসনে সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে তারেক রহমানের আলোচনা হয়েছে। এছাড়া পঞ্চগড়, কুড়িগ্রাম, পাবনা, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা, ভোলা, বরিশাল, ফরিদপুর, জামালপুর, টাঙ্গাইল ও সুনামগঞ্জের কিছু আসনে প্রার্থীদের এলাকায় কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।

দলের সূত্রে জানা গেছে, নির্বাচনের জন্য ইতোমধ্যে মাঠ জরিপ সম্পন্ন হয়েছে এবং প্রার্থী তালিকা চূড়ান্ত পর্যায়ে। অনেক এলাকায় তরুণ নেতাদের প্রাধান্য দেওয়া হবে, এবং ছাত্রদলের কয়েকজন প্রতিশ্রুতিশীল নেতা এবার নির্বাচনে মনোনীত হতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ