• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

মির্জা ফখরুলের ‘সাক্ষাৎকার’ নিয়ে রাজনীতিতে বিতর্ক এই সময়কে ‘এ ধরনের কথা’ বলিনি: মির্জা ফখরুল

রিপোর্টার: / ১৮১ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

অনলাইন রিপোর্ট: সমসাময়িক ইস্যুতে ভারতের পশ্চিমবঙ্গের দৈনিক পত্রিকা ‘এই সময়’- এ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উল্লেখ করে প্রকাশিত একটি সাক্ষাৎকার নিয়ে দেশের রাজনীতিতে আলোড়ন ও বিতর্কের সৃষ্টি হয়েছে। যার শিরোনাম ‘বিএনপি-জামায়াতকে ভারত কেন এক বন্ধনীতে রাখছে, প্রশ্ন মির্জার’। ওই ‘সাক্ষাৎকারে’ মির্জা ফখরুল ইসলামের ভাষ্য বলে উল্লেখ করা কিছু বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ ছাড়াও নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।

যদিও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে থাকা বিএনপি মহাসচিব বলেছেন, কলকাতার দৈনিক এই সময়- এ সাক্ষাৎকারটি ভুলভাবে উপস্থাপিত হয়েছে, যা বিভ্রান্তিকর। পত্রিকাটির সঙ্গে কথা বললেও সাক্ষাৎকার দেননি বলে দাবি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। জামায়াতে ইসলামীর ৩০টা আসন চাওয়ার বিষয়ে কোনো কথা বলেননি বলেও জানান তিনি।

‘নির্বাচনে ৩০টি আসনের প্রতিশ্রুতি না পেয়ে’ পিআর নিয়ে জামায়াতে ইসলামী চাপ সৃষ্টি করছে বলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে যে ভাষ্য প্রচার করেছে ‘এই সময়’, তা ভুয়া বলে উল্লেখ করেন বিএনপি মহাসচিব। তিনি গণমাধ্যমকে বলেন, ‘ওই নিউজটা ফেইক নিউজ।

ওরা (পত্রিকাটি) আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) দিয়ে এই মিথ্যা, বিভ্রান্তিকর সংবাদ দিয়েছে। কোনো রাজনৈতিক নেতা এরকম অবান্তর কথা বলতে পারে? আপনি বলুন। এটা উদ্দেশ্যমূলক। কলকাতার “এই সময়ে” আমি এ ধরনের কোনো কথা বলিনি।’

তবে ‘এই সময়’ তার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এই সময়’-কে আমি কোনো সাক্ষাৎকার দিইনি। কথা হয়েছে, কিন্তু এ ধরনের কোনো কথাই আমি বলিনি। আর আওয়ামী লীগের ব্যাপারে তো আমরা আগেই বলেছি।’

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ