• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

ফ্যাসিবাদের চেয়ে সাম্প্রদায়িক শক্তি বেশি খারাপ: গয়েশ্বর

রিপোর্টার: / ১৩৭ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

অনলাইন রিপোর্ট: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় মনে করেন, সাম্প্রদায়িক শক্তি দেশের জন্য ফ্যাসিবাদের চেয়ে বেশি ক্ষতিকর। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, “জামায়াত-শিবির বহুরূপী রাজনীতি করে। শেখ হাসিনার আমলেও তারা ছাত্রলীগ করেছে। এখন দেশের বহু সেক্টরে তাদের প্রভাব বিস্তার হয়েছে। এভাবেই সাম্প্রদায়িক শক্তির উত্থান ঘটছে।”

গয়েশ্বর বলেন, বিএনপি যেখানে নিজেদের নামেই নির্বাচন করেছে, জামায়াত সেখানে প্রয়োজন অনুযায়ী রূপ বদলেছে। দীর্ঘদিন ছাত্রদল বিশ্ববিদ্যালয়ে সক্রিয় না থেকেও নিজের নামেই দাঁড়িয়েছে, যা ব্যর্থতা নয় বরং তাদের অবস্থান স্পষ্ট করেছে।

তিনি আরও দাবি করেন, জামায়াত দেশের বিভিন্ন জায়গায় নিজেদের শক্ত করতে চাইছে, তবে শেষ পর্যন্ত তারা সফল হবে না। বিশেষ করে নারীরা তাদের গ্রহণ করবে না। তাঁর মতে, জিয়াউর রহমান নারীদের শিক্ষা, সেনাবাহিনী ও বিভিন্ন খাতে সুযোগ দিয়েছেন, যা সমাজে পরিবর্তন এনেছে। ফলে কুসংস্কার ও সীমাবদ্ধতার মাধ্যমে নারীর অধিকার কেড়ে নিতে চাইলে তা কেউ মেনে নেবে না।

গয়েশ্বর সতর্ক করে বলেন, “সাম্প্রদায়িক শক্তি যদি মাথাচাড়া দিয়ে ওঠে, তবে দেশ, সমাজ, নারী সমাজ- কেউই নিরাপদ থাকবে না। সার্বভৌমত্বও হুমকির মুখে পড়বে। ফ্যাসিবাদের চেয়ে সাম্প্রদায়িক শক্তি অনেক বেশি ক্ষতিকর।”

রাজনৈতিক দল নিষিদ্ধ করার প্রসঙ্গে তিনি বলেন, কোনো দল নিষিদ্ধ করলেই সমস্যার সমাধান হয় না। জনগণের ইচ্ছাই ঠিক করে দেয় কোন দল টিকে থাকবে। তাঁর অভিযোগ, সরকার নিষিদ্ধ করলেও জামায়াত এখনও প্রশাসন, শিক্ষা ও স্বাস্থ্যখাতসহ বহু জায়গায় প্রভাব বিস্তার করছে।

 

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ