• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

নির্বাচন ঠেকাতে যারা নতুন নাটক করছে, তারা বোকার স্বর্গে বাস করছে: দুদু

রিপোর্টার: / ২১৮ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

অনলাইন রিপোর্ট: যারা নতুন নতুন দাবি সামনে এনে নির্বাচনকে প্রলম্বিত করার চেষ্টা করছে, তারা মূলত বোকার স্বর্গে বাস করছে- এমন মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক ছাত্রনেতা শামসুজ্জামান দুদু।

রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী লেখক ফোরামের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

দুদু বলেন, বিভিন্ন মহল বিশেষ মনে করছে, নির্বাচন হলে তাদের কোনো ভবিষ্যৎ নেই। এজন্য তারা মুখরোচক কথাবার্তা বলে, নতুন নতুন দাবি তোলে নির্বাচনকে প্রলম্বিত করতে চাইছে। কিন্তু যারা এসব করছে, তারা বোকার স্বর্গে বাস করছে।

তিনি আরও বলেন, বাংলাদেশে সহসাই একটি নির্বাচন হতে হবে। সেই নির্বাচনের মাধ্যমে একটি প্রতিনিধিত্বশীল পার্লামেন্ট এবং সরকার গঠন করতে হবে। নির্বাচন ছাড়া এ দেশে ক্ষমতার পালাবদলের আর কোনো গ্রহণযোগ্য পথ নেই।

দুদু আরও বলেন, আমরা মনে করি- আগামীর দিন জাতীয়তাবাদের দিন। জাতীয়তাবাদ ছাড়া এই দেশের জন্য কোনো বিকল্প নেই। এ দেশের মানুষ ১৬ বছর ধরে সংগ্রাম করে এসেছে তাদের অধিকার আদায়ে। সেই অধিকার ফিরিয়ে আনার একমাত্র পথ নির্বাচন। কেউ যদি ভিন্নমত পোষণ করে, তাহলে আসুন দেখা যাক নির্বাচনে কে কতটা জনপ্রিয়।

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, আমরা সরকারকে সমর্থন দিয়েছি গণতন্ত্রের প্রশ্নে। একটি ভালো নির্বাচনের জন্য আমরা সরকারের পাশে ছিলাম। এখন আমরা সরকারের কাছে আশা করি, স্বল্প সময়ের মধ্যে যা যা প্রয়োজন তা সম্পন্ন করে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা হবে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি কেউ মনে করে, জনগণের ওপরে কোনো কিছু নির্বাচন ছাড়াই চাপিয়ে দেওয়া যাবে, তাহলে তা কখনোই গ্রহণযোগ্য হবে না। গণতন্ত্রে জনগণের মতামতই চূড়ান্ত।

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, কেউ যদি মনে করে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ দখল করবে, এগুলো শেখ হাসিনার মতো মানুষের কল্পনা। বাংলাদেশিরা বীরের জাতি। তারা কখনো কারও কাছে মাথা নত করেনি। এই জাতিকে কেউ পদানত করতে পারবে না।

তিনি আরও বলেন, কিছু কালো শক্তি বিদেশে বসে বাংলাদেশে অস্থিরতা ও বিশৃঙ্খলা তৈরি করতে চায়। তারা গণতন্ত্রকে আবার বিপন্ন করতে বিচ্ছিন্ন সন্ত্রাসী তৎপরতা চালাতে পারে। এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে শামসুজ্জামান দুদু বলেন, ১৬ বছর ধরে শেখ হাসিনা যেভাবে নির্মম ও ভয়ংকর শাসন চালিয়েছেন, তা দেশের মানুষ চূর্ণবিচূর্ণ করে দিয়েছে। তিনি একসময় জবরদস্তি ক্ষমতায় এসে বেগম জিয়াকে নিয়ে অবমাননাকর বক্তব্য দিয়েছিলেন। আজকে তিনি যেখানে (ভারতে) আছেন, কৃতদাসের মতো— এটাই সময়ের প্রতিশোধ এবং তার আসল পরিণতি।

জাতীয়তাবাদী লেখক ফোরামের সভাপতি কবি শাহীন রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে আরও বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলামসহ লেখক ফোরামের অন্যান্য নেতারা।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ