• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

ছাত্রলীগ নেতা টিপু গ্রেফতার

রিপোর্টার: / ৪৪৯ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

অনলাইন রিপোর্ট: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় হাটহাজারীর মো. জহির উদ্দিন চৌধুরী টিপু (৪০) নামে নিষিদ্ধ ঘোষিত কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গণমাধ্যমকর্মীদের কাছে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার ওসি মো. মনজুর কাদের ভূঁইয়া। একইদিন বিকালে চট্টগ্রামের নগরীর জিইসি এলাকার একটি কমিউনিটি সেন্টার থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. জহির উদ্দিন চৌধুরী টিপু কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের ৯নং ওয়ার্ডস্থ সাকির মোহাম্মদ চৌধুরী বাড়ির মৃত নুরুল আবছার চৌধুরীর প্রকাশ ডাক্তার আবছারের ছেলে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা নগরীর জিইসি এলাকায় অভিযান চালায়। এ সময় টিপুকে গ্রেফতার করে তারা। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং চলতি বছরের আগস্ট মাসে জোবরা গ্রামবাসী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনার মামলাসহ একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ জানান, সোমবার বিকালে তাকে বন্দর নগরী থেকে র‌্যাব গ্রেফতার করেছে। এরপর সন্ধ্যা ৭টার দিকে র‌্যাব সদস্যরা তাকে হাটহাজারী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

 

 

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ