• আজ- মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ
বিশ্ব বাবা দিবস উপলক্ষে বাবাকে নিয়ে লিখেছেন বিশিষ্ট সাংবাদিক মেহেদী আলী সুজয় সাতক্ষীরায় শিক্ষা কর্মকর্তাকে জীবন নাশের হুমকি দিলেন জামায়াত নেতা মুকুল তালায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন সাতক্ষীরায় পানি উন্নয়ন বোর্ডের প্রাচীর এখন জনগণের মরণ ফাঁদ, ঘটতে পারে দূর্ঘটনা: জেলা প্রশাসকের কাছে আবেদন বহু বিবাহের নায়ক কলারোয়ার আসিফ ইকবাল এবার অসামাজিক কাজে জনতার হাতে আটক: অবশেষে মুক্তি ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী পেলের ৬৮ বছর আগের রেকর্ড স্পর্শ করলেন ইয়ামাল রাস্তায় ঘুমানো বেইরানভান্দ এখন ইরানের নায়ক খেলা শেষে ড্রেসিংরুমে নোট রেখে গেল ইরান, কী লেখা আছে তাতে?

কালিগঞ্জে সহকারী কমিশনারের বিদায় সংবর্ধনা

রিপোর্টার: / ১২৭ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: কালিগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাসের বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) বিকাল ৪ টায় প্রেসক্লাবের হলরুমে প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সদ্য বিদায়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস।

এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন, তথ্য বিষয়ক সম্পাদক আহমাদুল্লাহ বাচ্চু, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, কার্যনির্বাহী সদস্য গোলাম ফারুক, সদস্য হাবিবুল্লাহ বাহার, মাসুদ পারভেজ ক্যাপ্টেন, শিমুল হোসেন, আলমগীর ও আতিকুর রহমান প্রমূখ।

সভায় বক্তারা তাঁর কর্মদক্ষতা, সততা ও জনবান্ধব প্রশাসনিক ভূমিকার প্রশংসা করে বলেন, দায়িত্ব পালনকালে তিনি সর্বদা সাধারণ মানুষের পাশে থেকে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন।

অনুষ্ঠানে প্রেসক্লাবের সাংবাদিক, প্রশাসনের কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পরিশেষে সদ্য বিদায় উপজেলা কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস সকলের সহযোগিতা ও ভালোবাসার জন্য ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে দায়িত্ব পালনে দিকনির্দেশনা ও দোয়া কামনা করেন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ