• আজ- বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল শ্যামনগরে যুবলীগ-ছাত্রলীগের ঝটিকা মিছিল: গ্রেফতার-২ সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসককে ল স্টুডেন্টস ফোরামের শুভেচ্ছা কালিগঞ্জে চাঁদাবাজির ঘটনায় অস্ত্রসহ আটক আনিসের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা সাতক্ষীরার কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত মফজুলার রহমান ‘আমার বন্ধু মহাজাদু জানে’— তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল এক জুতোর পেছনে দৌড়াচ্ছেন ৩ জন ১২ বছর পর বিশ্বকাপে জিতল আলজেরিয়া বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রার শঙ্কা, সতর্কবার্তা নাসার

কালিগঞ্জে ভারসাম্যহীন নারীর গর্ভে জন্ম নেওয়া কন্যা শিশুর নতুন ঠিকানা

রিপোর্টার: / ১৫৫ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপনের ঘটনা ঘটেছে। আর এই ঘটনায় ভারসাম্যহীন নারীর গর্ভে জন্ম নেওয়া কন্যা শিশুর হয়েছে নতুন ঠিকানা।

এক মানসিক ভারসাম্যহীন নারীর গর্ভে জন্ম নেওয়া কন্যা শিশুকে দত্তক নিলেন নলতা ইউনিয়নের মাঘুরালি গ্রামের রুমানা-আশিকুর দম্পতি।

কালিগঞ্জ উপজেলা সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধানে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের প্রত্যক্ষ উপস্থিতিতে মঙ্গলবার (৭ অক্টোবর) উপজেলা নিবার্হী কর্মকর্তার সম্মেলন কক্ষে দত্তক কার্যক্রম সম্পন্ন হয়। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. বুলবুল কবির, সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন।

মাত্র ২১ দিন বয়সী এই কন্যাশিশুর নাম রাখা হয়েছে আফিফা জান্নাত। দত্তক কার্যক্রম শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল নিজ হাতে শিশুটিকে নতুন বাবা-মায়ের কোলে তুলে দিয়ে তার দুই পায়ে নুপুর পরিয়ে দেন।

এই মহানুভব উদ্যোগের প্রশংসা করে উপস্থিত সবাই বলেন, সমাজে এমন মানবিকতা ও সহমর্মিতা সত্যিই অনুকরণীয়। ইউএনও অনুজা মন্ডলের এই উদ্যোগ শুধু একটি শিশুর জীবন বদলে দেয়নি, বরং মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে কালিগঞ্জ উপজেলায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ