• আজ- বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল শ্যামনগরে যুবলীগ-ছাত্রলীগের ঝটিকা মিছিল: গ্রেফতার-২ সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসককে ল স্টুডেন্টস ফোরামের শুভেচ্ছা কালিগঞ্জে চাঁদাবাজির ঘটনায় অস্ত্রসহ আটক আনিসের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা সাতক্ষীরার কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত মফজুলার রহমান ‘আমার বন্ধু মহাজাদু জানে’— তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল এক জুতোর পেছনে দৌড়াচ্ছেন ৩ জন ১২ বছর পর বিশ্বকাপে জিতল আলজেরিয়া বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রার শঙ্কা, সতর্কবার্তা নাসার

সাতক্ষীরার কালিগঞ্জে মৌতলা ইউনিয়ন বিএনপি কার্যালয়ের উদ্বোধন

রিপোর্টার: / ৪০৭ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কার্যালয়ের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) বিকাল সাড়ে ৪ টায় মৌতলা বাজারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মৌতলা ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সভাপতি আলমগীর হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএবি)-এর সাধারণ সম্পাদক ও মৌতলা ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. ফয়সাল কবির এবং সঞ্চালনা করেন নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আকুল।
বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মৌতলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আনিসুর রহমান হাবিবুল্লাহ।

এছাড়া অতিথি ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী আবু সাঈদ সোহেল এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মীর শাহাদাত আজম।

উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী ফজলুর রহমান, কাজী আব্দুর মঈন ময়না, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শেখ তৈয়নুর রহমান, কাজী শরিফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ফজের আলী, শেখ হারুন অর রশিদ জয়নাল এবং কাজী রফিক প্রমুখ।

সভায় বক্তারা বলেন, আমাদের সামনে অনেক পথ পাড়ি দিতে হবে, অনেক ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের আস্থা অর্জন করে বিএনপিকে শক্তিশালী করতে হবে। বিভ্রান্তি সৃষ্টিকারীদের চক্রান্ত কখনো সফল হবে না।

অনুষ্ঠানে মৌতলা ইউনিয়নের সকল ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কারী আজিজুর রহমান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ