• আজ- বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ
আশাশুনির চাকলায় বজ্রপাতে কপোতাক্ষে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার কালিগঞ্জ থানা পরিদর্শনে সাতক্ষীরা পুলিশ সুপার কালিগঞ্জে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় হয়রানির শিকার: মুক্তিযোদ্ধা পরিবারের সংবাদ সম্মেলন সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় স্থগিত রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ, সম্মত রুশ কর্তৃপক্ষ ২ রানেই দুই উইকেট হারাল অস্ট্রেলিয়া বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করেছে ব্রাজিল, আর্জেন্টিনার অবস্থান কত স্মার্টফোনে অশ্লীল কনটেন্ট নিয়ন্ত্রণে নতুন আইন আনছে যুক্তরাজ্য ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বদলে গেল মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণ, কীভাবে? বিবিসির প্রতিবেদন: ইসরাইলে সবশেষ হামলা চালিয়ে আলোচনার টেবিলে শক্তিশালী ইরান

ইসির কাছে ‘শাপলা’ প্রতীক চেয়ে বসেছে আরও এক দল

রিপোর্টার: / ৪৫২ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

অনলাইন রিপোর্ট: ‘শাপলা’ প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে চিঠি চালাচালি চলছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। দলটি প্রতীক হিসেবে শাপলা পেতে অনড়, আর ইসি নানান যুক্তি দাঁড় করিয়ে শাপলা প্রতীক দিতে অস্বীকৃতি জানাচ্ছে। এসবের মধ্যে আরও একটি রাজনৈতিক দিল ইসির কাছে শাপলা প্রতীক দাবি করে বসেছে।

নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেস দলের প্রতীক ‘ডাব’। কিন্তু সোমবার (১৩ অক্টোবর) প্রতীক পরিবর্তনের জন্য দলটির মহাসচিব মো. ইয়ারুল ইসলাম ইসিতে আবেদন করেছেন।

দলের দপ্তর সম্পাদক তুষার রহমান সশরীরে ইসিতে আবেদনপত্রটি জমা দেন।

বাংলাদেশ কংগ্রেস দল জানায়, ২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশ কংগ্রেস তাদের রাজনৈতিক পরিচয়ের প্রতীক হিসেবে শাপলা ব্যবহার করে আসছে। দলের প্রথম প্রচারপত্র থেকে শুরু করে ব্যানার, পোস্টার, লোগো—সর্বত্রই শাপলার উপস্থিতি রয়েছে। পরে ২০১৭ সালে নিবন্ধনের সময় ইসি জানায়, শাপলা যেহেতু জাতীয় প্রতীক, তাই এটি দলীয় প্রতীক হিসেবে ব্যবহার করা যাবে না।

কমিশনের সেই নির্দেশনা মেনে কংগ্রেস ‘বই’ প্রতীক প্রস্তাব করে আবেদন জমা দেয়। তবে আবেদনপত্র ও দলীয় লোগোতে তখনও শাপলা ছিল, যা কংগ্রেসের আদর্শ ও ইতিহাসের সঙ্গে গভীরভাবে যুক্ত। তারপর সুপ্রিম কোর্টের নির্দেশনায় দলটির নিবন্ধন দেওয়া হলে তারা বই প্রতীক দাবি করলেও গেজেটভুক্ত না থাকায় শেষে তাদের ডাব প্রতীক নিতে হয়।

 

 

 

 

 

 

 

 

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ