• আজ- মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ
বিশ্ব বাবা দিবস উপলক্ষে বাবাকে নিয়ে লিখেছেন বিশিষ্ট সাংবাদিক মেহেদী আলী সুজয় সাতক্ষীরায় শিক্ষা কর্মকর্তাকে জীবন নাশের হুমকি দিলেন জামায়াত নেতা মুকুল তালায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন সাতক্ষীরায় পানি উন্নয়ন বোর্ডের প্রাচীর এখন জনগণের মরণ ফাঁদ, ঘটতে পারে দূর্ঘটনা: জেলা প্রশাসকের কাছে আবেদন বহু বিবাহের নায়ক কলারোয়ার আসিফ ইকবাল এবার অসামাজিক কাজে জনতার হাতে আটক: অবশেষে মুক্তি ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী পেলের ৬৮ বছর আগের রেকর্ড স্পর্শ করলেন ইয়ামাল রাস্তায় ঘুমানো বেইরানভান্দ এখন ইরানের নায়ক খেলা শেষে ড্রেসিংরুমে নোট রেখে গেল ইরান, কী লেখা আছে তাতে?

সাতক্ষীরা সরকারি কলেজে কর্মবিরতি

রিপোর্টার: / ৪৭৮ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি: ঢাকা কলেজে শিক্ষক লাঞ্ছনার ঘটনাকে কেন্দ্র করে সারাদেশের ন্যায় বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন সাতক্ষীরা সরকারি কলেজ ইউনিটের উদ্যোগে সর্বাত্মক কর্মবিরতি ও কালো ব্যাজ ধারণপূর্বক অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১২টায় কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচি পালিত হয়।

এসময় বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা ইউনিটের সভাপতি সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল হাশেম, ইসলাম শিক্ষা বিভাগীয় প্রধান মোঃ মিয়ারাজ হোসাইন, একই কলেজের উপাধ্যক প্রফেসর মোহাঃ আল মুন্তাছির বিল্যাহ, ইংরেজি বিভাগী প্রধান ড. মোঃ শাহিনুর রহমান, ইসলামের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান মোঃ ছানোয়ার হোসেন, অর্থনীতি বিভাগীয় প্রধান মোঃ মাহমুদুল হোসেনসহ শিক্ষকৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় শিক্ষকরা, ঐতিহ্যবাহী ঢাকা কলেজে শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের ওপর দুষ্কৃতকারীদের হামলা এবং টিচার্স লাউঞ্জে ভাঙচুরের ঘটনায় সংগঠনটি তীব্র নিন্দা জানানন। একই সঙ্গে এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ