• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

সাতক্ষীরার কালিগঞ্জে প্রেমিকাকে ভিডিও কলে রেখে যুবকের আত্মহত্যা

রিপোর্টার: / ৩৪২ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে প্রেমিকার সঙ্গে বিয়েতে বাবা-মা রাজি না হওয়ায় প্রেমিকাকে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেছেন আলামিন (২১) নামে এক প্রবাসী যুবক। সে উপজেলার নলতা ইউনিয়নের কাশিমপুর গ্রামের ইসহাক আলী মোড়লের ছেলে।

ঘটনাটি ঘটেছে বুধবার (১৫ অক্টোবর) বেলা ১১টার দিকে নিজ বসত ঘরে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে আলামিন জীবিকার তাগিদে দুবাইয়ে যান। সেখানে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে ময়মনসিংহ জেলার এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় এক মাস আগে দেশে ফিরে এসে তিনি ওই তরুণীর সঙ্গে বিয়ের প্রস্তাব দেন। কিন্তু তার বাবা-মা বিয়েতে সম্মতি দেয়নি।

এতে মানসিকভাবে ভেঙে পড়েন আলামিন। বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১টার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে সে নিজ কক্ষে ঢুকে দরজা বন্ধ করে আড়ার সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন।

এ সময় সে প্রেমিকাকে ভিডিও কলে রেখেছিলেন বলে জানা যায়।

পরে বেলা সাড়ে ১১টার দিকে তার খালা ফ্রিজে মাছ রাখতে এসে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন এবং আলামিনের ঝুলন্ত মরদেহ দেখতে পান। তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে ঘটনাটি নিশ্চিত হন।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

 

 

 

 

 

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ