• আজ- শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সর্বশেষ
কালিগঞ্জে শিশু নির্যাতন চেষ্টার অভিযোগে মামলা: অভিযুক্ত আটক বিদ্যুৎস্পৃষ্টে কালিগঞ্জের এক ব্যক্তির মৃত্যু আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীর টাকা লোপাট দেবহাটা ও আশাশুনির শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরার জাহানাবাজে ঘোড়দৌড় দেখতে গিয়ে মোটরসাইকেল চুরি কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি ট্রান্সফরমার চুরির ১৫ মাস পরও বিদ্যুৎহীন স্কুল দাবদাহে কষ্টে শিক্ষার্থীরা: জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী বিশ্বকাপের পর্দা উঠছে আজ, উদ্বোধনী ম্যাচে লড়বে মেক্সিকো-দ. আফ্রিকা ওমান উপসাগরে তেলবাহী জাহাজে হামলা, মার্কিন কূটনীতিককে তলব ভারতের

সাতক্ষীরায় ৮০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জননী কুরিয়ার সার্ভিসকে জরিমানা

রিপোর্টার: / ১১৫ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬ ও জেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত ভ্রাম্যমান আদালতের বিশেষ অভিযানে ৮০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে শহরের বাঙালের মোড়স্থ জননী কুরিয়ার সার্ভিস থেকে এ পলিথিনগুলো জব্দ করা হয়।

পরে ভ্রাম্যমান আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তাজুল ইসলা ওই কুরিয়ার সার্ভিসকে ২৫ হাজার টাকা জরিমানা প্রদান করেন।

র‌্যাব জানায়, কিছু অসাধু ব্যবসায়ী বেশী মুনাফার আশায় নিয়ম অমান্য করে ক্ষতিকর পলিথিন বাজারজাত করে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল জেলা প্রশাসনের সহযোগিতায় শহরের বাঙালের মোড় এলাকায় অভিযান চালায়।

এসময় সেখানকার জননী কুরিয়ার সার্ভিস থেকে ৮০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। চট্টগ্রামের খাতুনগঞ্জে অবস্থিত মেসার্স রহমান অ্যান্ড ব্রাদার্স প্রতিষ্ঠান থেকে আসা এই পলিথিনের চালানটি জননী কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সাতক্ষীরায় আসে বলে তারা আরো জানায়। অভিযান শেষে ভ্রাম্যমান আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তাজুল ইসলাম সেখানে আদালত পরিচালনা করে জননী কুরিয়ার সার্ভিসকে পরিবেশ অধিদপ্তরের বিধি লঙ্ঘনের দায়ে ২৫ হাজার টাকা জরিমানা প্রদান করেন। একই সাথে জব্দকৃত ৮০০ কেজি নিষিদ্ধ পলিথিন পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করেন।

ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তাজুল ইসলাম জানান, বাংলাদেশে পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী পরিবেশের ক্ষতিকারক পলিথিন ব্যবহার ও বিপণন সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তবুও এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী বেশী মুনাফার আশায় নিয়ম অমান্য করে ক্ষতিকর পলিথিন বাজারজাত করে যাচ্ছে। তিনি আরো জানান, ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ