• আজ- মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় মেডিকেল ভ্যালু ট্রাভেল খাতে জ্ঞান বিনিময়, কৌশলগত সহযোগিতার সেমিনার বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির প্রতিষ্ঠা বার্ষিকী পালন সাতক্ষীরায় শিশু ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদ্বন্ড সাতক্ষীরায় ৬৩০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার কালিগঞ্জে পুলিন বাবুর হাটখোলায় শান্তিপূর্ণভাবে ডিজেল বিক্রি শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে কলস নিয়ে দৌড়ে অংশ নিল দুই শতাধিক মানুষ সাতক্ষীরায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় এক স্কুলছাত্রীর মৃত্যু সাতক্ষীরার কালিগঞ্জ এলজিইডির হিসাব রক্ষক মুস্তাফিজের ঘুষ বাণিজ্যের ভিডিও ভাইরাল কালিগঞ্জে আদি যমুনায় ৪০ লক্ষ টাকার তীর রক্ষা বাঁধ: মাস না পেরোতেই ধস

সাতক্ষীরায় লেকভিউ রাগবি সেভেনস্ ট্রফির উদ্বোধন

রিপোর্টার: / ৩৭৫ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় মন জুড়ানো বর্ণিল আয়োজনে আনুষ্ঠানিকভাবে পর্দা উঠল লেকভিউ রাগবি সেভেনস্ ট্রফি-২০২৫ এর জমকালো আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা রাগবি ক্লাবের আয়োজনে জেলা রাগবি ক্লাবের সভাপতি শেখ তানজিম কালাম তমাল এঁর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মন জুড়ানো জমকালো এ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুকিত হাসান খান, তুফান কোম্পানী লিমিটেডের পরিচালক বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সহ-সভাপতি আবু মোহাম্মদ সাজ্জাদ, সাধারণ সম্পাদক আখতার-উজ-জামান, এশিয়ান রাগবি কর্মকর্তা মাহফিজুল ইসলাম, বাংলাদেশ রাগবি ফেডারেশনের সদস্য সরোয়ার রাকিব, আশরাফ উদ্দিন আহমেদ ও সিরাজুল ইসলাম প্রমুখ।

সাতক্ষীরা রাগবি ক্লাবের আয়োজনে লেকভিউ রাগবি সেভেনস্ ট্রফি-২০২৫ এর উদ্বোধনী খেলায় অংশ নেয় দেশী বিদেশি খেলোয়াড়দের সমন্বয়ে সাতক্ষীরা জেলা দল বনাম গোপালগঞ্জ জেলা দল।

লেকভিউ রাগবি সেভেনস্ ট্রফি-২০২৫ এর খেলায় দেশি বিদেশি খেলোয়াড়দের সমন্বয়ে বাংলাদেশের ৬টি জেলা অংশ নিচ্ছে। জাতীয় খেলোয়াড় ও বিদেশী খেলোয়াড়দের সমন্বয়ে স্বাগতিক সাতক্ষীরা জেলা দল, মাগুরা জেলা, নড়াইল জেলা, নীলফামারী জেলা, গোপালগঞ্জ জেলা ও যশোর জেলা দল। সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা রাগবি ক্লাবের আয়োজনে লেকভিউ রাগবি সেভেনস্ ট্রফি-২০২৫ এর খেলা উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন হাজার হাজার ক্রীড়াপ্রেমী দর্শক। যেন নতুন যৌবন ফিরে পেল সাতক্ষীরার ক্রীড়াঙ্গণ।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সাবেগ ফিফা রেফারী তৈয়েব হাসান বাবু, মুফাচ্ছিনুল ইসলাম তপু, মোহিনী তাবাচ্ছুম, জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, জেলা রাগবি ফেডারেশনের সহ-সভাপতি এড. মোঃ ওসমান আলী, সাধারণ সম্পাদক আল-ইমরান, লেকভিউ লিমিটেডের ডাইরেক্টর শেখ তাকরিম কালাম, শেখ তাওয়াফ কালাম, জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী কমিটির সদস্য মোঃ আলতাপ হোসেন প্রমুখ।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন রাখবি খেলার ধারাভাষ্যকার মো. আরিফ শাহাদাত আরমান আরমান।

উল্লেখ্য, শনিবার ১৮ অক্টোবর বিকাল ৩টায় সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা রাগবি ক্লাবের আয়োজনে লেকভিউ রাগবি সেভেনস্ ট্রফি-২০২৫ এর খেলার সমাপনী খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ