• আজ- শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
সর্বশেষ
কালিগঞ্জে শিশু নির্যাতন চেষ্টার অভিযোগে মামলা: অভিযুক্ত আটক বিদ্যুৎস্পৃষ্টে কালিগঞ্জের এক ব্যক্তির মৃত্যু আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীর টাকা লোপাট দেবহাটা ও আশাশুনির শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরার জাহানাবাজে ঘোড়দৌড় দেখতে গিয়ে মোটরসাইকেল চুরি কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি ট্রান্সফরমার চুরির ১৫ মাস পরও বিদ্যুৎহীন স্কুল দাবদাহে কষ্টে শিক্ষার্থীরা: জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী বিশ্বকাপের পর্দা উঠছে আজ, উদ্বোধনী ম্যাচে লড়বে মেক্সিকো-দ. আফ্রিকা ওমান উপসাগরে তেলবাহী জাহাজে হামলা, মার্কিন কূটনীতিককে তলব ভারতের

পাইকগাছায় আবারও অজ্ঞাত লাশ উদ্ধার

রিপোর্টার: / ১৪০ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় আবারও আরেকটি অজ্ঞাত এক পুরুষের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। শুক্রবার (১৭ অক্টোবর) সকালে উপজেলার সোলাদানা বাজার থেকে কিছু দূরে শিবসা নদীতে লাশ ভাসতে দেখা যায়। খবর পেয়ে নৌ পুলিশের একটি বিশেষ দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পাইকগাছায় পরপর দুই দিন নদী থেকে দুইটি লাশ উদ্ধার হলো। ১৬ অক্টোবর বৃহস্পতিবার উপজেলার দেলুটির জিরবুনিয়া স্লুইস গেটের মুখে নদী থেকে রানা খলিফা (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পাইকগাছা নৌ পুলিশের এস আই সবুর হোসেন জানান, নিহতের নাম ও ঠিকানা উদ্ধারের চেষ্টা চলছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত মামলা হয়েছে।

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ