• আজ- মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় মেডিকেল ভ্যালু ট্রাভেল খাতে জ্ঞান বিনিময়, কৌশলগত সহযোগিতার সেমিনার বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির প্রতিষ্ঠা বার্ষিকী পালন সাতক্ষীরায় শিশু ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদ্বন্ড সাতক্ষীরায় ৬৩০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার কালিগঞ্জে পুলিন বাবুর হাটখোলায় শান্তিপূর্ণভাবে ডিজেল বিক্রি শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে কলস নিয়ে দৌড়ে অংশ নিল দুই শতাধিক মানুষ সাতক্ষীরায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় এক স্কুলছাত্রীর মৃত্যু সাতক্ষীরার কালিগঞ্জ এলজিইডির হিসাব রক্ষক মুস্তাফিজের ঘুষ বাণিজ্যের ভিডিও ভাইরাল কালিগঞ্জে আদি যমুনায় ৪০ লক্ষ টাকার তীর রক্ষা বাঁধ: মাস না পেরোতেই ধস

সাতক্ষীরা নাগরিক অধিকার উন্নয়ন সমন্বয় কমিটির পূণরায় সভাপতি নুর ইসলাম, সম্পাদক বাবু

রিপোর্টার: / ৯১ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সকালে শহরের কামালনগরস্থ লেকভিউতে জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি জি, এম নুর ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মো. মশিউর রহমান বাবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, সংগঠনের উপদেষ্টা শেখ কামরুল ইসলাম ফারুক, সাবেক অধ্যক্ষ মোঃ লিয়াকত পারভেজ, সহ-সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন, কাজী শওকত হোসেন ময়না, আব্দুর রব ওয়ার্ছি, তৈয়ব হাসান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক নুর মোহাম্মদ পাড়, সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান রাসেল, যুগ্ম মহিলা সম্পাদিকা রেবেকা সুলতানা, প্রচার সম্পাদক আশরাফুল করিম ধনী, ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী, নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব শেখ আজহার হোসেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পিপি অ্যাড. শেখ আলমগীর আশরাফ, সাতক্ষীরা সিটি কলেজের সাবেক অধ্যক্ষ এমদাদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে আলোচনা সভা শুরু করা হয়।
সাধারণ সভার দ্বিতীয় অধিবেশনে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে জি,এম নুর ইসলামকে পূণরায় সভাপতি, সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা ও মো. মশিউর রহমান বাবুকে পূণরায় সাধারণ সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট ত্রি-বার্ষিক কমিটি ঘোষণা করা হয়।

এ সময় জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ