• আজ- শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
সর্বশেষ
কালিগঞ্জে শিশু নির্যাতন চেষ্টার অভিযোগে মামলা: অভিযুক্ত আটক বিদ্যুৎস্পৃষ্টে কালিগঞ্জের এক ব্যক্তির মৃত্যু আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীর টাকা লোপাট দেবহাটা ও আশাশুনির শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরার জাহানাবাজে ঘোড়দৌড় দেখতে গিয়ে মোটরসাইকেল চুরি কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি ট্রান্সফরমার চুরির ১৫ মাস পরও বিদ্যুৎহীন স্কুল দাবদাহে কষ্টে শিক্ষার্থীরা: জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী বিশ্বকাপের পর্দা উঠছে আজ, উদ্বোধনী ম্যাচে লড়বে মেক্সিকো-দ. আফ্রিকা ওমান উপসাগরে তেলবাহী জাহাজে হামলা, মার্কিন কূটনীতিককে তলব ভারতের

সাতক্ষীরার আশাশুনিতে প্রতিপক্ষের হামলায় আহত ৫, এজাহার দাখিল

রিপোর্টার: / ৯৯ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনিতে দুর্গা পূজায় চাঁদা আদায় নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের হামলায় ৫ জন আহত হয়েছে। এব্যাপারে ১০ জনের নাম উল্লেখ করে থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে। ঘটনাটি ঘটেছে আশাশুনি উপজেলার পিরোজপুর গ্রামে।

ওই গ্রামের সুধাসিন্ধু মন্ডলের স্ত্রী নিয়তী রানী মন্ডল বাদী হয়েছে একই গ্রামের মনি গাজী, জাহিদুল ইসলাম, মোস্ত গাজী, ঠাকুর দাস সানা, জগন্নাথ সানা, সুভাষ শীল, তারক বিশ্বাস, প্রিতিশ ঢালী, ফটিকখালী গ্রামের গৌরঙ্গ সরদার, খালিয়া গ্রামের শ্রীবিন্দু মন্ডলকে অভিযুক্ত করে দাখিলকৃত এজাহার সূত্রে জানা গেছে, বিগত দুর্গাপূজার সময় পূজার চাঁদা না দেয়া ও বিরোধীতা করায় গ্রামের দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হলে স্থানীয় ইউপি চেয়ারম্যান বরাবর অভিযোগ করা হয়। চেয়ারম্যান উভয় পক্ষের মধ্যে মিমাংসা করে দেন।

বিরোধী পক্ষ মিমাংসা না মেনে ঝগড়া বিবাদে লিপ্ত ও রাস্তাঘাটে পেলে মারধর করা সহ বিভিন্ন হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করতে থাকে। গত ১৯ অক্টোবর বাদীর দেবর হারান মন্ডল, ভাইপো দেবাশীষ মন্ডল খাজরা বাজার হতে বাড়ী ফেরার পথে সন্ধ্যা সাড়ে ৬ টার সময় পিরোজপুর কালি মন্দিরের সামনে পাকা রাস্তার উপর পৌঁছানো মাত্রই লাঠিসোটা, লোহার রড, দা সহ ওৎ পেতে থাকা আসামীরা তাদের পথরোধ করে অশ্লীল ভাষায় গালিগালাজ ও এলোপাতাড়ী ভাবে মারপিট করে জখম করে। জানতে পেরে বাদী ও বাদীর জা মল্লিকা মন্ডল ও জবা মন্ডল ঠেকাতে গেলে তাদেরকেও মারপিট করে জখম করে। পরনের কাপড় চোপড় টেনে ছিড়ে শ্লীলতাহানী ঘটায়। এসময় গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। একপর্যায়ে গলায় শাড়ী পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। তাদের ডাকচিৎকারে স্বাক্ষীরা সহ আশপাশের লোকজন ছুটিয়া আসলে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে চলে যায়।
বাদী মল্লিকা মন্ডল, জবা মন্ডল ও হারান মন্ডলকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে মল্লিকা মন্ডল বাদী হয়ে আশাশুনি থানায় একটি লিখিত এজাহার জমা দেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ