• আজ- শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
সর্বশেষ
কালিগঞ্জে শিশু নির্যাতন চেষ্টার অভিযোগে মামলা: অভিযুক্ত আটক বিদ্যুৎস্পৃষ্টে কালিগঞ্জের এক ব্যক্তির মৃত্যু আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীর টাকা লোপাট দেবহাটা ও আশাশুনির শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরার জাহানাবাজে ঘোড়দৌড় দেখতে গিয়ে মোটরসাইকেল চুরি কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি ট্রান্সফরমার চুরির ১৫ মাস পরও বিদ্যুৎহীন স্কুল দাবদাহে কষ্টে শিক্ষার্থীরা: জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী বিশ্বকাপের পর্দা উঠছে আজ, উদ্বোধনী ম্যাচে লড়বে মেক্সিকো-দ. আফ্রিকা ওমান উপসাগরে তেলবাহী জাহাজে হামলা, মার্কিন কূটনীতিককে তলব ভারতের

সাতক্ষীরার আশাশুনিতে মৎস্যজীবীর স্বপ্ন পুড়িয়ে দিল ঘাতকরা

রিপোর্টার: / ৯২ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

বিএম আলাউদ্দীন, আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনিতে মৎস্যজীবীর স্বপ্ন পুড়িয়ে দিল ঘাতকরা। উপজেলার প্রতাপনগরে দুর্বৃত্তদের আগুনে মুহুর্তের মধ্যে পুড়ে গেল মৎস্যজীবী খায়রুজ্জামানেরর ১১টি মাছ ধরার জাল। দীর্ঘ এক বছরের স্বপ্ন ধুলায় মিশে গেল তাদের।

প্রতাপনগরের চাকলা গ্রামের খায়রুল ইসলাম সাগরে জাল ধরে জীবিকা নির্বাহ করে থাকেন। বেশ কিছুদিন ধরে জাল তৈরীর কাজে ব্যস্ত ছিলেন খাইরুল ও তার সঙ্গীরা। বনবিভাগের পাস পেলেই সুমুদ্রে যাবেন মাছ আহরণ করতে। কিন্তু বিধিবাম রবিবার গভীর রাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে তার ১১টি বেড় জাল। খায়রুল সহ আরও ৩০/৩২ জন মৎস্যজীবি বনবিভাগের অনুমতি পেলে পাঁচ মাসের জন্য দুবলার চর এলাকায় গভীর সুমুদ্রে মাছ ধরার জন্য জাল প্রস্তুত শেষে সোমবার সকালে নৌকায় তোলার কথা ছিল। কিন্তু রাতেই পেট্রোল দিয়ে আগুনে পুড়িয়ে বিশ লক্ষ টাকার এগারটি জাল ধ্বংস করে। ফলে সর্বশান্ত হয়েছে মৎস্যজীবি খায়রুল সহ আরও ৩০জন মৎস্যজীবি। অনিশ্চিত হয়ে পড়েছে সমুদ্রে মাছ আহরণ করা। প্রতিনিয়ত বেড়িবাধ ভেঙ্গে প্লাবিত হয়ে কর্মহীন হয়ে পড়ে প্রতাপনগর এলাকার এসকল মানুষ। তাই জলে কুমির আর ডাকাতের আক্রমণকে উপেক্ষা করে জীবন বাজি রেখে পরিবার ও জীবন জীবিকার তাগিদে গভীর সুমুদ্রে মাছ ধরার কাজ বেছে নিয়েছিল তারা। তাই তাদের মাছ ধরার বেড় জালের সাথে সাথে পুড়ে গেছে তাদের সব স্বপ্ন।

স্থানীয় মাওলানা তৌহিদুজ্জামান জানান, রাস্তায় চিৎকারের শব্দ শুনে গিয়ে দেখি খায়রুজ্জামানের বেহুন্দিজাল দাউ দাউ করে জ্বলছে। তখন আমরা পানি দিয়ে নেভানোর চেষ্টা করি। কিন্তু পেট্রোলের গন্ধ পেয়েছিলাম।

হাবিবুর রহমান জানান, আগুন নিভানোর পর আমার রাস্তার উপর থেকে একটি গ্যাস লাইট পাই।

এঘটনায় খায়রুজ্জামান বাদী হয়ে আশাশুনি থানায় ছয় জনের নাম উল্লেখ করে একটি এজাহার দাখিল করেছেন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ