• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

অপরাধ বার্তায় সংবাদ প্রকাশের জের: সাতক্ষীরার কালিগঞ্জে আলোচিত সেই ক্লিনিককে জরিমানা

রিপোর্টার: / ১৩৭ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: দৈনিক অপরাধ বার্তায় সংবাদ প্রকাশের জেওে সাতক্ষীরার কালিগঞ্জে আলোচিত সেই ক্লিনিককে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে।
দশ বেডের হাসপাতালে একজন চিকিৎসক, একজন আয়া নিয়ে বহুল বিতর্কিত ম্যানেজার সিরাজুল ইসলাম পরিচালনা করেন আলোচিত হযরত আলী ডিজিটাল ল্যাব অ্যান্ড হাসপাতাল। এসময় আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুজা মন্ডল ভোক্তা অধিকার আইনে ১ লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদন্ডের আদেশ দিয়েছেন।

সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় কালিগঞ্জ উপজেলার বাসস্ট্যান্ড সংলগ্নে হযরত আলী ডিজিটাল ল্যাব এ্যান্ড হাসপাতালে অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল কবীরসহ সঙ্গীয় পুলিশ ফোর্স। উল্লেখ্য, চিকিৎসার নামে প্রতারণা, ভুল রিপোর্ট প্রদান ও রোগীর শারীরিক ক্ষতির অভিযোগে হযরত আলী ডিজিটাল ল্যাব এন্ড হাসপাতাল এর বিরুদ্ধে অভিযোগ করে ভুক্তভোগী মোঃ ফজলুর রহমান। তিনি সরকারি দফতরে লিখিত অভিযোগ দায়ের করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার, উপজেলা নির্বাহী অফিসার এবং সাতক্ষীরা সিভিল সার্জনের কাছে। অভিযোগটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং প্রশাসন তৎপরতা শুরু করে।

ভুক্তভোগী ফজলুর রহমান অভিযোগ করেন, তিনি অ্যাপেন্ডিসাইটিসে আক্রান্ত হয়ে স্থানীয় গ্রাম ডাক্তার আবু মুসার পরামর্শে ওই হাসপাতালটি ভর্তির মাধ্যমে বিভিন্ন পরীক্ষা করান। সেখানে করা আল্ট্রাসনোগ্রাম সহ পরীক্ষার রিপোর্টে চিকিৎসকের স্বাক্ষর থাকলেও রিপোর্টে অদ্ভুত ও অসম্ভব তথ্য উল্লেখ ছিল একজন পুরুষ রোগীর রিপোর্টে (জরায়ু) সমস্যা হিসেবে বর্ণনা করা হয়েছিল। পরে অন্য চিকিৎসকদের পরামর্শে বিষয়টি যাচাই করে তিনি নিশ্চিত হন যে রিপোর্টটি জাল এবং চিকিৎসকের স্বাক্ষরও ভুয়া। ফজলুর বলেন, ল্যাব সহকারীরা চিকিৎসকের স্বাক্ষর জাল করে একটি মনগড়া রিপোর্ট তৈরি করেছে। সেই ভুয়া রিপোর্টের ওপর ভিত্তি করে চিকিৎসা নেওয়ার ফলে আমার অবস্থা আরও খারাপ হয়ে গেছে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ