• আজ- সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
সর্বশেষ
কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক ৪শ’ বছরের গুড়পুকুর মেলার কোটি টাকা লুটেপুটে খেল কারা? রাজস্ব থেকে বঞ্চিত সাতক্ষীরার কাটিয়া ‘তাকওয়া মাদ্রাসা’য় শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ দেবহাটার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা বিএনপির আহ্বায়ক কালিগঞ্জে বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক মিজ্ কাওছার আজিজ

সাতক্ষীরা শহরে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রিপোর্টার: / ১৪৩ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা শহরের পলাশপোল নিউ মার্কেটের পেছনের একটি ভাড়া বাসা থেকে তাসলিমা আক্তার হিরা (১৯) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে।

নিহত তাসলিমা আক্তার হিরা যশোরের বাগআঁচড়া গ্রামের শাজাহান আলীর মেয়ে। তিনি সাতক্ষীরা শহরের অ্যাডলিব শোরুমে চাকরি করতেন এবং প্রায় এক মাস আগে পলাশপোল এলাকায় ভাড়া বাসায় ওঠেন।

বাড়ির মালিক মাসুম বিল্লাহ শুভ জানান, হিরা তার বাসায় এক মাস ধরে ভাড়া থাকতেন। তিনি অ্যাডলিব শোরুমে কাজ করতেন।

এ সময় অ্যাডলিব শোরুমের ম্যানেজার আতিয়ার রহমান বলেন, “তাসলিমা আমাদের স্টাফ ছিলেন। আজ তার ছুটি ছিল, সকালে বলেছিল যশোর যাবে। বিকাল ৪টার দিকে বাড়ির মালিক ফোন করে জানালে আমরা বিষয়টি জানতে পারি। পরে আমাদের একজন স্টাফ গিয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। তারা দরজা ভেঙে মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান এবং পুলিশকে জানান।”

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

 

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ