• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

সাতক্ষীরার কালীগঞ্জে বিএনপির নতুন কমিটি গঠনে অনিয়মের অভিযোগে মানববন্ধন

রিপোর্টার: / ১৩২ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়ন শাখায় নবগঠিত কমিটিতে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।

অভিযোগ করা হয়েছে, ত্যাগী, নির্যাতিত, নাশকতা মামলার আসামী ও কারাবরণকারী বিএনপি নেতাদের বাদ দিয়ে আওয়ামী লীগ ও জামায়াত ঘরোনা ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ত্যাগী নেতাকর্মীরা সোমবার (২৭ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলার মৌতলা ইউনিয়ন পরিষদের সামনে ত্যাগী ও নির্যাতিত বিএনপি নেতৃবৃন্দের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী আবু সাঈদ সোহেল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মীর শাহাদাত আজম ও আবু সাঈদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাজী শরিফুল ইসলাম, মৌতলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী মোফাজ্জল হোসেন পলাশ, ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক শেখ মজিদ, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শেখ তহিনুর ইসলাম, সাবেক নেতা কাজী মইনুল ইসলাম ময়না, ফজলুর রহমান, বিএনপি নেতা জহরুল হক খোকন, মহসিন গাজী, সাইদুল ইসলাম, হেকমত আলী, কাজী আব্দুর রহিম, শামসুল বিশ্বাস, উপজেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক হাসান ও আব্দুল লতিফ জাকির হোসেন সহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ত্যাগী নেতাকর্মী, সাবেক ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ এবং স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।

এসময় বক্তারা বলেন, “দীর্ঘদিন ধরে যারা বিএনপির দুঃসময়ে থেকেও দলকে আগলে রেখেছেন, মামলা-হামলা মোকাবিলা করেছেন, জেল খেটেছেন। তাদের বাদ দিয়ে কিছু স্বার্থান্বেষী মহল আওয়ামী লীগ ও জামায়াত ঘরানার লোকদের নিয়ে কমিটি গঠন করেছে। এটি দলের জন্য লজ্জাজনক ও আত্মঘাতী সিদ্ধান্ত।

তারা আরও বলেন, “এই কমিটি আমরা মানি না, মানব না। যতক্ষণ পর্যন্ত ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন কমিটি গঠন না হবে, ততক্ষণ আন্দোলন চলবে। বক্তারা কেন্দ্রীয় ও জেলা বিএনপির প্রতি আহ্বান জানান, মৌতলা ইউনিয়ন বিএনপির বিতর্কিত কমিটি অবিলম্বে বাতিল করে ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতাদের দিয়ে পুনর্গঠন করতে।

মানববন্ধন শেষে ত্যাগী নেতৃবৃন্দ বলেন, “আমরা দলকে ভালোবাসি, কিন্তু যারা আওয়ামী লীগ ও জামায়াতের সঙ্গে আঁতাত করে বিএনপিকে দুর্বল করতে চায়, তাদের মুখোশ আমরা জনগণের সামনে উন্মোচন করব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ