• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

হিন্দুদের প্রকৃত ভাগ্যোন্নয়নে প্রয়োজন ইসলামী সরকার: গোলাম পরওয়ার

রিপোর্টার: / ৪৪৮ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, স্বাধীনতার পর যারাই দেশ পরিচালনা করেছে, তারা হিন্দু সম্প্রদায়কে ব্যবহার করেছে নিজেদের স্বার্থে। এবার হিন্দুদের প্রকৃত ভাগ্যোন্নয়ন ও অবকাঠামো উন্নয়নের জন্য প্রয়োজন ইসলামী সরকার।

শুক্রবার (৩১ অক্টোবর) সকালে খুলনার ডুমুরিয়া স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত হিন্দু সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াতে ইসলামীর ডুমুরিয়া উপজেলা সনাতন শাখার উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা হিন্দু কমিটির সেক্রেটারি অধ্যক্ষ দেব প্রসাদ মন্ডল।

প্রধান অতিথির বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে নভেম্বরে গণভোট দিয়েই ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন দিতে হবে।

জামায়াতের এই নেতা বলেন, যারা দাঁড়িপাল্লার জোয়ার দেখে হিন্দুদের ভয়-ভীতি দেখাচ্ছে, তাদের হুমকিতে এবার কেউ ভয় পাবে না। হিন্দুদের ওপর আঘাত এলে জনগণ প্রতিরোধ গড়ে তুলবে।

তিনি অভিযোগ করেন, গত ৫৪ বছরে যারা দেশ চালিয়েছে, তারা মাস্তান, দখলদার ও চাঁদাবাজদের মাধ্যমে হিন্দু সম্প্রদায়কে শোষণ করেছে। জামায়াত দেশ পরিচালনার সুযোগ পেলে সন্ত্রাস, দখল ও চাঁদাবাজি বন্ধ করবে।

তিনি আরও দাবি করেন, দেশের মানুষ পরিবর্তন চায়। লাঙল, ধানের শীষ ও নৌকার শাসন আমরা দেখেছি। এখন সময় এসেছে দাড়িপাল্লার শাসন দেখার। দেড় হাজার শহীদ ও ৪০ হাজার আহতের ত্যাগে যে পরিবর্তনের সূচনা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই পরিবর্তনের বার্তা দিয়েছে। আগামী জাতীয় নির্বাচনে দেশবাসীও সেই বার্তা দেখাবে ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অ্যাড. আবুল খায়ের, প্রমত গাইন, ডা. হরিদাস মন্ডল, কানাই লাল কর্মকার, প্রভাষক প্রশান্ত কুমার মন্ডল, অধ্যক্ষ সুভাষ সরদার, সুজিৎ কুমার সরকার, এডভোকেট আপোষ সিংহ, গোবিন্দ কুন্ডু, বিপ্লব সরকার, কার্তিক চন্দ্র সরকার, নারায়ণ রাহা, বিশ্বনাথ দাস, তন্ময় মন্ডল, নিরঞ্জন রায়, তরুণ কুমার মন্ডল, প্রদীপ কুমার সরকার, অনিমেষ মন্ডল, মনোরঞ্জন মন্ডল, গোবিন্দ কুমার বিশ্বাস, স্বদেশ হালদার ও অরুণ কুমার আচার্য প্রমুখ।

সম্মেলন শেষে একটি গণমিছিল ডুমুরিয়া সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ