• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

একটি মহল একাত্তরকে ভুলিয়ে দিতে চাইছে: মির্জা ফখরুল

রিপোর্টার: / ১২৩ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

অনলাইন ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অত্যন্ত পরিকল্পিতভাবে একটি মহল একাত্তরকে ভুলিয়ে দিতে চাইছে, তবে সেটি সম্ভব নয়। কারণ একাত্তরেই বাংলাদেশের জন্ম। তিনি অভিযোগ করেন, মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি এখনো ষড়যন্ত্রে লিপ্ত। তারা মুক্তিযুদ্ধকে গোলমাল বলেছিলেন। জাতি সেটা ভোলেনি।

শনিবার (২৫ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা দলের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব মনে করেন, অভ্যুত্থানের তিন মাসের মধ্যে নির্বাচন হলে কোনো অপশক্তি মাথাচাড়া দিয়ে ওঠার সাহস পেত না। তিনি পিআর (প্রতিনিধিত্বমূলক নির্বাচন) প্রসঙ্গে বলেন, “পিআর হবে কিনা, সে সিদ্ধান্ত আগামী সংসদ নেবে।”

তিনি জোর দিয়ে বলেন, “পিআর না হলে নির্বাচন হবে না এ কথা বলে মানুষকে বোকা বানানো হচ্ছে।” তিনি দাবি করেন, বিএনপির ৩১ দফায় সব সংস্কারের কথা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে এবং বিএনপিই সংস্কারের পক্ষে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনা ভারতে বসে বিভিন্ন মিডিয়াকে ইন্টারভিউ দিচ্ছেন। তিনি ভারত সরকারের কাছে অনুরোধ জানিয়ে বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার জন্য ভারত সরকারকে অনুরোধ করতে চাই। কারণ তাকে বিচারের মুখোমুখি হতে হবে।

তিনি সব ষড়যন্ত্র রুখে দিয়ে বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠা করবে বলেও মন্তব্য করেন।

 

 

 

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ