• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

সুদান থেকে ১৯ বছর পর দেশে ফিরলেন গাইবান্ধার ময়নুল

রিপোর্টার: / ১৫৩ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২ নভেম্বর, ২০২৫

অনলাইন ডেস্ক: সেনাবাহিনীর সহায়তায় সুদানের যুদ্ধবিধ্বস্ত অঞ্চল থেকে ১৯ বছর পর দেশে ফিরেছেন গাইবান্ধার মো. ময়নুল হক। রোববার (২ নভেম্বর) সকালে ইথিওপিয়ান এয়ারলাইন্সের ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

জানা গেছে, ২০০৬ সালে ঠিকাদারির কাজে সুদানের খার্তুমে যান ময়নুল হক। এরপর হঠাৎ গৃহযুদ্ধ শুরু হলে পাসপোর্টসহ সব নথিপত্র হারান তিনি। তারপর থেকে দেশটির আবেই এলাকায় নিঃসঙ্গ জীবনযাপন করছিলেন।

পরে চলতি বছরের মে মাসে শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশের ব্যানব্যাট৩ এর এক টহল দল আবেই বাজারে তার সন্ধান পায়। সেনাবাহিনীর উদ্যোগে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়।

পরে সশস্ত্র বাহিনী বিভাগ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে ইথিওপিয়ায় বাংলাদেশ দূতাবাস তার দেশে ফেরার জন্য ‘ট্রাভেল পারমিট’ ইস্যু করে এবং প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেয়। এরপর সেনাবাহিনীর তত্ত্বাবধানে আজ সকালে ঢাকায় পৌঁছান তিনি।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ