• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

এবারও জোটেনি বিএনপির মনোনয়ন, ফেসবুকে যা লিখলেন মনির খান

রিপোর্টার: / ১১৩ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

বিনোদন ডেস্ক: বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান। দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসাংস্কৃতিক বিষয়ক সম্পাদকের দায়িত্বও পালন করেছেন এক সময়।

মনোনয়ন প্রত্যাশী তারকাদের মধ্যে আলোচনায় ছিলেন মনির খান।

শোনা যাচ্ছিল, ঝিনাইদহ- ৩ (মহেশপুর-কোটচাঁদপুর) থেকে মনোনয়ন পাওয়ার সম্ভাবনা রয়েছে তার। তবে বিএনপির মনোনয়ন প্রার্থী তালিকায় নাম নেই তার। সেখানে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ মেহেদী হাসান। দলের সিদ্ধান্ত মেনে মনোনীত প্রার্থীকে অভিনন্দন জানিয়েছেন গায়ক।

সোমবার নিজের ফেসবুকে মেহেদী হাসানের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন মনির খান। ক্যাপশনে লিখেছেন, অভিনন্দন মেহেদী হাসান রনি। ঝিনাইদহ-৩ এ বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী। শুভকামনা রইল।

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গতকাল সোমবার দেশের ৩০০ সংসদীয় আসনের ২৩৭টিতে মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করে বিএনপি। সন্ধ্যায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন।

বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত মনির খানসহ বিনোদন অঙ্গনের বেশ কয়েকজন তারকা। মনোনয়ন প্রত্যাশীও ছিলেন কয়েকজন। তবে প্রাথমিক বাছাইয়ে তারকাদের কারও ভাগ্যে জোটেনি দলের টিকিট।

এর আগে ২০১৮ সালে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেতে খুবই আশাবাদী ছিলেন মনির খান; তবে সেবার তাকে ধানের শীষের টিকিট দেওয়া হয়নি। অবশ্য তারও আগে থেকে প্রার্থী হিসেবে আলোচনায় ছিলেন তিনি।

 

 

 

 

 

 

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ