• আজ- সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
সর্বশেষ
তালায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন সাতক্ষীরায় পানি উন্নয়ন বোর্ডের প্রাচীর এখন জনগণের মরণ ফাঁদ, ঘটতে পারে দূর্ঘটনা: জেলা প্রশাসকের কাছে আবেদন বহু বিবাহের নায়ক কলারোয়ার আসিফ ইকবাল এবার অসামাজিক কাজে জনতার হাতে আটক: অবশেষে মুক্তি ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী পেলের ৬৮ বছর আগের রেকর্ড স্পর্শ করলেন ইয়ামাল রাস্তায় ঘুমানো বেইরানভান্দ এখন ইরানের নায়ক খেলা শেষে ড্রেসিংরুমে নোট রেখে গেল ইরান, কী লেখা আছে তাতে? পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ভারতকে যুদ্ধের হুমকি ছুঁড়ল পাকিস্তান

সাতক্ষীরা-৩ আসনে ডা. শহিদুল আলমের মনোনয়নের দাবিতে কালিগঞ্জে মানববন্ধন

রিপোর্টার: / ১০৪ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে গরীবের ডাক্তার খ্যাত সমাজসেবক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ডা. মোঃ শহিদুল আলমের মনোনয়নের দাবিতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) বিকেল ৪টায় কালিগঞ্জ উপজেলার খান বাহাদুর আহছানউল্লাহ সেতুর (কাকশিয়ালী ব্রিজ) উপর এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। গরীবের ডাক্তারকে মনোনয়ন চাই এ স্লোগানে মুখরিত হয়ে যায় পুরো এলাকা।

বিএনপি নেতা ডা. শহিদুল আলমকে মনোনয়ন থেকে বঞ্চিত করার প্রতিবাদে এবং পুনরায় মনোনয়ন দেওয়ার দাবিতে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এ মানববন্ধনে।

মানববন্ধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নলতা ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আজিজুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা জাহাঙ্গীর আলম।

মানববন্ধনে বক্তব্য রাখেন নলতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিলন সরদার, উপজেলা যুবদলের আহ্বায়ক আলাউদ্দিন সোহেল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাজু আহমেদ জাকির, শ্রমিক দলের নেতা সেলিম হোসেন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, সাতক্ষীরা-৩ আসনের ধানের শীষ প্রতীকে ডা. শহিদুল আলমকে মনোনয়ন না দেওয়ায় দলীয় নেতা-কর্মী ও সাধারণ জনগণ ক্ষুব্ধ। যতদিন পর্যন্ত গরীবের ডাক্তারকে মনোনয়ন দেওয়া না হবে, এ আন্দোলন অব্যাহত থাকবে।

মানববন্ধনে কালিগঞ্জ ও আশাশুনি উপজেলার বিভিন্ন এলাকার বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী মোঃ আলাউদ্দীন দলীয় মনোনয়ন পেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ