• আজ- সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

কালিগঞ্জে নবাগত অতিরিক্ত পুলিশ সুপারের যোগদান

রিপোর্টার: / ১০৮ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে নবাগত অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) হিসেবে মোঃ রাজিব যোগদান করেছেন।

রবিবার (৯ নভেম্বর) বিকালে সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ে তিনি এ যোগদান করেন।

তার যোগদানে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মনিরুজ্জামান তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

নবাগত অতিরিক্ত পুলিশ সুপার বিসিএস পুলিশ ক্যাডারের ৩৬ তম ব্যাচের কর্মকর্তা। তিনি ২০১৮ সালে এএসপি হিসেবে বাংলাদেশ পুলিশ একাডেমী, সারদা, রাজশাহীতে (শিক্ষানবিশ) বেসিক ট্রেনিং এর জন্য যোগদান করেন। পরবর্তীতে তিনি ০৯ এপিবিএন, চট্টগ্রাম/ পিবিআই হেডকোয়ার্টার্স, ঢাকা/ এস.এস.এফ প্রধান উপদেষ্টার কার্যালয়, ঢাকায় কর্মরত ছিলেন।

এসময় জেলা পুলিশ সুপার নবাগত অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) কে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের দিকনির্দেশনা প্রদান করেন।

 

 

 

 

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ