• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

আ.লীগের মিছিল ও ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ৫৫২

রিপোর্টার: / ১১৬ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

অনলাইন ডেস্ক: রাজধানীর বিভিন্ন স্থানে গত অক্টোবর থেকে মঙ্গলবার পর্যন্ত অভিযান চালায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ দীর্ঘ সময়ের মধ্যে আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনের (কার্যক্রম নিষিদ্ধ থাকা) ৫৫২ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকালে ডিএমপি ডিএমপি হেডকোয়ার্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

তিনি বলেন, গত কয়েকদিনে রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল সদৃশ্য বস্তু নিক্ষেপ এবং বিভিন্ন যানবাহন এবং সংযোগের মাধ্যমে জনমনে আতঙ্ক ছড়ানোসহ আইনশৃঙ্খলা বিনষ্ট করার অপচেষ্টা অব্যাহত রয়েছে। ১ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত ১৫টি স্থানে ১৭টি ককটেল বিস্ফোরণ হয়েছে এবং গত দুই দিনে নয়টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত ২৪ ঘণ্টায় ককটেল বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ১৭টি মামলা রজু করা হয়েছে এবং এসব ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে ৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

এই কর্মকর্তা আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ একটি দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আত্মগোপনে থেকে রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করার অপচেষ্টা করছে। এরই অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির সৃষ্টির চেষ্টা করছে। অক্টোবর থেকে এ পর্যন্ত ১৪টি ঝটিকা মিছিল করে তারা এবং স্বল্প স্থায়ী এসব মিছিলের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করছে। গত অক্টোবর থেকে আজ পর্যন্ত ঝটিকা মিছিল পরিকল্পনা অর্থায়ন ও অংশগ্রহণের সাথে জড়িত ৫৫২ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ