• আজ- বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন: ঘটনায় যা জানা গেল

রিপোর্টার: / ১২০ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় শহরের ঐতিহাসিক জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে পুলিশ বলছে, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, এক যুবক স্মৃতিস্তম্ভের চারপাশে একটি বোতল ভর্তি পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দিচ্ছে।

ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, স্তম্ভের চারপাশে পুড়ে যাওয়ার চিহ্ন ও পেট্রোলের গন্ধ পাওয়া যাচ্ছে। তবে স্মৃতিস্তম্ভটি অক্ষত রয়েছে।

জুলাইযোদ্ধা ইমরান হোসেন বলেন, জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের পাশে আগুন দেওয়া একটি ন্যক্কারজনক ঘটনা। অথচ প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানাই।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলার আহ্বায়ক আরাফাত হোসেন বলেন, আগুন দেওয়ার ঘটনাটি তদন্ত করে দেখা উচিত। সিসি ক্যামেরার ফুটেজ দেখে সহজেই ওই যুবককে শনাক্ত করা সম্ভব।

সাতক্ষীরা সদর থানার ওসি মো. শামিনুল হক বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে আগুন লাগার যে খবরটি ছড়িয়েছে, তা সঠিক নয়। এ ধরনের কোনো আগুন দেওয়ার ঘটনা ঘটেনি।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ