• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

রিপোর্টার: / ১৫২ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী ফ্যাসিস্ট লীগের ঘোষিত লকডাউনের নামে সৃষ্ট অরাজকতা ও নৈরাজ্যের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ মিছিলটি কালিগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপি’র সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের আহ্বায়ক আলাউদ্দিন সোহেল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সেলিম আহমেদ, উপজেলা বিএনপির সাবেক স্বনির্ভর বিষয়ক সম্পাদক এস. এম. হাফিজুর রহমান, ছাত্রদলের সদস্য সচিব শেখ পারভেজ ইসলাম, উপজেলা বিএনপির জাসাস সদস্য সচিব মারুফ বিল্লাহ প্রমুখ।

সমাবেশে বক্তারা বর্তমান সরকারের দমন পীড়ন, গ্রেপ্তার-নির্যাতন ও গণতন্ত্র বিরোধী কর্মকান্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেন, জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য দেশের সকল দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ আন্দোলনে শামিল হতে হবে।

বক্তারা আরও বলেন, আওয়ামী সরকারের একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ