• আজ- সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

দেশকে অস্থিতিশীল করার অপতৎপরতার প্রতিবাদে সাতক্ষীরায় বিএনপির বিক্ষোভ মিছিল

রিপোর্টার: / ১০৩ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
???????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

নিজস্ব প্রতিনিধি: সারাদেশ জুড়ে আওয়ামী লীগের আগুন সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি ও দেশকে অস্থিতিশীল করার অপতৎপরতার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে শহরের নিউমাকের্ট মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ আসিফ চত্বরে গিয়ে প্রতিবাদ সমাবেশে মধ্য দিয়ে শেষ হয়।

সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপি যুগ্ন-আহবায়ক তাসকিন আহমেদ চিশতির সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।

এসময় আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য মাসুম বিল্লাহ শাহীন, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, জেলা জাসাসের আহবায়ক শেখ জিল্লুর রহমান, জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের আহবায়ক এড. আকবর আলী, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফরিদা আক্তার বিউটি, বিএনপি নেতা শাহ মোহাম্মদ কামরুজ্জামান কামু, যুবদল নেতা শফিকুল আলম বাবু প্রমুখ।

বক্তারা বলেন, আওয়ামী লীগ নির্বাচন বানচাল করার জন্য এই লকডাউন দিয়ে সারা বাংলাদেশে গুপ্ত হামলা চালিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। বিএনপি ও তার অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সাধারণ জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করার জন্য সর্বদা প্রস্তুত রয়েছে। বক্তারা এসময় আওয়ামী লীগের নৈরাজ্য রুখে দেওয়ার জন্য জনগণকে সচেতন থাকার আহবান জানান।

 

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ