• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

আশাশুনির মদিনাতুল উলুম মাদ্রাসার কমিটি বাতিল ও নিয়োগ বাণিজ্য বন্ধের দাবীতে মানববন্ধন

রিপোর্টার: / ১৫৩ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের মদিনাতুল উলুম ফাজিল মাদ্রাসার কমিটি বাতিল ও কোটি টাকার নিয়োগ প্রক্রিয়া বাতিলের দাবীতে মানববন্ধন করা হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় মাদ্রাসার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এলাকার সচেতন নাগরিক সমাজের আয়োজনে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, মাদ্রাসার অভিভাবক, প্রার্থী ও সচেতন নাগরিকবৃন্দ।

চেচুয়া গ্রামের অভিভাবক এছমাইল হোসেন তার বক্তব্যে বলেন, আজ ১৫ নভেম্বর সকাল ৯ টায় মাদ্রাসায় নিয়োগ পরীক্ষা হওয়ার কথা। এখন ১০ টা ২৫ মিনিট বাজলেও কোন কার্যক্রম এখানে দেখছিনা। মাদ্রাসা তালাবদ্ধ, আমাদের ধারনা গোপনে কোথাও অবৈধ ভাবে পরীক্ষা নেয়া হচ্ছে। মাদ্রাসার বর্তমান সভাপতি আব্দুর রশিদ খুলনায় থাকেন। তিনি আওয়ামী লীগ সমর্থিত। তিনি অবৈধ ভাবে নিয়োগ দানের ষড়যন্ত্র করছেন বলে তিনি দাবী করেন।

নাজমুল হোসেন নামের ব্যক্তি মাদ্রাসার করুন দৃশ্য তুলে ধরে বলেন, একই পরিবারের ৯ জনকে নিয়ে কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠন করা হয় মাদ্রাসা বন্ধের দিন। তাও সেটি চুরি কওে করা হয়। ৮টি পদে নিয়োগ দেওয়া হবে, যার মধ্যে ৭জনই কমিটিভুক্ত পরিবারের অন্তুর্ভুক্তকে নির্বাচন করা হয়েছে। বড় অংকের টাকার বিনিময়ে পূর্ব থেকে মনোনীত প্রার্থীকে নিয়োগ দিতে ষড়যন্ত্র করা হচ্ছে।

রোকনুজ্জামান ও অভিভাবক সাইফুল্লাহ সরদার একই অভিযোগ করে বক্তব্য রাখেন।

বক্তাগণ, অধ্যক্ষসহ বিভিন্ন পদে মাওঃ অলিউল্লাহ, হুমায়ন কবির, মোঃ মোরাদ, জুবায়ের, ইলিয়াস, তুহিন, লাকি আক্তার, আবু জাফর, মাছুমা, আলমগীর ও মাসুম বিল্লাহকে নিয়োগ দিতে চুক্তিবদ্ধ হওয়া অবৈধ কমিটি ও নিয়োগ বোর্ড বাতিল ও অর্থ দিয়ে নিয়োগ পেতে চুক্তিবদ্ধদের নিয়োগ প্রক্রিয়া বাতিলের দাবী জানান।

মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওঃ অলিউল্লাহ বলেন, বিধি মোতাবেক ও সকল নিয়মকানুন মেনে বিজ্ঞপ্তি প্রকাশসহ নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করা হচ্ছে। ডিজি প্রতিনিধি নিয়োগ পেয়ে নিয়োগ বোর্ড যথাযথ ভাবে আজ নিয়োগ পরীক্ষার দিন ধার্য ছিল। অনিবার্য কারনে আজকের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ