
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকাল ১১টায় সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক ও দক্ষিণের মসলার সম্পাদক আশিক ইলাহী। প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক বাসুদেব।
বিশেষ অতিথি ছিলেন- প্রথম আলো জেলা প্রতিনিধি কল্যাণ ব্যানার্জি, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপ্পি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আবুল কাশেম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান প্রমূখ।
অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন ভোরের চেতনা পত্রিকার ব্যুরোচিফ বরুণ ব্যানার্জি।
আলোচনা সভায় বক্তারা বলেন, “সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে সাংবাদিকতার অঙ্গীকার নিয়েই ভোরের চেতনার পথচলা। ২৭ বছর ধরে এই পত্রিকা নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে।” তারা বলেন, গণমাধ্যম সমাজ পরিবর্তনের অগ্রদূত, তাই দায়িত্বশীল সাংবাদিকতার প্রচেষ্টা আরও জোরদার করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে কেক কাটা ও সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।