• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

গাজীপুরে গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা হামলা

রিপোর্টার: / ১২৬ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

অনলাইন ডেস্ক: গাজীপুরের শ্রীপুরে গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রলবোমা হামলা হয়েছে। গতকাল শনিবার রাত ২টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের বারতোবা বাজারে এ ঘটনা ঘটে।

গ্রামীণ ব্যাংকের মাওনা শাখার ব্যবস্থাপক রেহানা পারভিন বলেন, তাঁদের নিরাপত্তাপ্রহরী ব্যাংকের ভেতর ছিলেন। রাত ২টায় কয়েকজন ব্যাংকের প্রধান ফটক খোলার জন্য চেষ্টা করেন। এ সময় হঠাৎ বিকট শব্দ হয়। নিরাপত্তাপ্রহরী দেখতে পান ৭/৮ জন সেখান থেকে দৌড়ে পালিয়ে যাচ্ছেন। এরপর তিনটি বিকট শব্দ হয়। তাঁরা তিনটি পেট্রলবোমার বিস্ফোরণ ঘটায়। এর মধ্যে একটি বোমা ব্যাংকের সীমানার মধ্যে পড়ে। এতে ব্যাংকের বাইরের সাইনবোর্ডের আংশিক পুড়ে গেছে। এ ঘটনার পর ব্যাংকের সব কর্মকর্তা-কর্মচারী আতঙ্কের মধ্যে আছেন।

রেহানা পারভিন আজ বেলা ১২টায় বলেন, ‘আমাদের ব্যাংকের নিয়মিত কার্যক্রম চলমান আছে। লেনদেন চলছে। আমি থানায় যাচ্ছি। সাধারণ ডায়েরি করব। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে চলে গেছে।’

স্থানীয় কয়েকজন জানান, রাতে হঠাৎ বিকট শব্দ পেয়ে তাঁরা ঘটনাস্থলে আসেন। আশপাশে পেট্রলের গন্ধে ছেয়ে যায়। বাজারের মাঝখানে হওয়ায় শব্দ পেয়ে আশপাশে থেকে অনেকেই ছুটে আসেন।

গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক (এরিয়া) ব্যবস্থাপক আবদুর রাজ্জাক বলেন, ‘ব্যাংকের ভেতরে কোনো ক্ষতি হয়নি। তবে বাইরে সাইনবোর্ডের কিছু অংশ পুড়ে গেছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা আপাতত থানায় সাধারণ ডায়েরি করতে পরামর্শ দিয়েছে।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আবদুল বারিক বলেন, ‘পুলিশের টহল থাকায় হামলাকারীরা বড় কোনো দুর্ঘটনা ঘটাতে পারেনি। পুলিশ ঘটনাস্থলে বোতল পেয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

 

 

 

 

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ