• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

আলিমের ফল পুনঃনিরীক্ষণ: ফেল থেকে পাশ ৪৫, জিপিএ-৫ পেলেন ৩৪ জন

রিপোর্টার: / ১২৪ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

অনলাইন ডেস্ক: চলতি বছরের আলিম পরীক্ষার খাতা চ্যালেঞ্জ বা উত্তরপত্র পুনঃর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। এতে মাদরাসা শিক্ষা বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৩৪ জন। এছাড়া ফেল থেকে পাস করেছেন ৪৫ জন।

রোববার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফলে দেখা যায়, মাদরাসা বোর্ডে খাতা চ্যালেঞ্জের আবেদন করেন ৯ হাজার ৭৮১ শিক্ষার্থী। তারা কেউ কেউ একাধিক বিষয়ের খাতা চ্যালেঞ্জের আবেদন করেছে। এতে মোট আবেদন জমা পড়ে ৩১ হাজার ৮২৮টি।

এরমধ্যে জিপিএ পরিবর্তন হয়েছে ৮৫ জনের। তাদের মধ্যে ৩৪ জন নতুন করে জিপিএ-৫ পেয়েছেন। ফেল থেকে পাস করেছেন ৪৫ জন।

আলিম পরীক্ষার খাতা চ্যালেঞ্জের ফল মাদরাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। এছাড়া সব আবেদনকারীর মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল পাঠিয়ে দেওয়া হয়েছে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ