• আজ- সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৩০ অপরাহ্ন

কথায় নয়, কাজে প্রমাণ দেব- সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার

রিপোর্টার: / ৮৮ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার বলেছেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন। জনগণের জন্য অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। কোনোভাবেই এ প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটতে দেওয়া হবে না। জনগণ যাকে খুশি তাকে ভোট দেবেন, আমরা শুধু এই প্রক্রিয়াকে সুষ্ঠু ও সুন্দর করতে যা যা করার প্রয়োজন, তাই করবো। আমি কথায় নয়, কাজে প্রমাণ দেব।

সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, শিক্ষাক্ষেত্রে যেসব সমস্যার কথা উঠে এসেছে সেগুলো দ্রুত সমাধান করা হবে। এ ক্ষেত্রে ছাত্র-শিক্ষক সবার সচেতনতা জরুরি। আমরা সেই সচেতনতা তৈরিতে কাজ করবো। জনগণের প্রত্যক্ষ সহযোগিতা ও সম্পৃক্ততা না থাকলে কোনো বিষয়ই সরকারের পক্ষে একা সম্ভব নয়। তাকে স্বাগত জানানোয় তিনি জেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান এবং জেলার সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী মাহফুজুর রহমান, সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সেক্রেটারি আজিজুর রহমান, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডাঃ আবুল কালাম বাবলা, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, প্রেসক্লাবের বর্তমান সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, সাংবাদিক আবু তালেব মোল্যা, সুশীলনের উপ-পরিচালক জিএম মনিরুজ্জামান, ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ আবু মুসা, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফরিদা আক্তার বিউটি, সাবেক ফিফা রেফারি তৈয়েব হাসান বাবু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক আরাফাত হোসেন, জেলা জাসাসের সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন, সদর থানা জাসাসের আহ্বায়ক মোঃ আব্দুল কাদেরসহ অনেকে।

সভায় বক্তারা বলেন, সাতক্ষীরার আম, কুল, টালি বিদেশে রপ্তানি হলেও মধ্যস্বত্ব ভোগীরা লাভবান হচ্ছে, কৃষকরা ক্ষতিগ্রস্ত। শহরের সৌন্দর্য রক্ষায় প্রাণসায়ের খাল খনন জরুরি। জলবায়ু পরিবর্তনের কারণে বাল্যবিবাহ বাড়ছে। জুয়া ও মাদকের ভয়াবহতা বেড়েছে। সুন্দরবনসহ পর্যটনের অপার সম্ভাবনা থাকলেও উন্নত যোগাযোগব্যবস্থার অভাবে তা বিকশিত হচ্ছে না। সাতক্ষীরা-খুলনা মহাসড়কের কাজ দ্রুত নষ্ট হয়ে গেছে। সাতক্ষীরা-ভেটখালি সড়কের কাজ যেন ভালো হয় সেদিকে নজর দিতে হবে। যোগযোগ ব্যবস্থার উন্নতি করতে সাতক্ষীরায় রেল লাইন প্রয়োজন। সাহিত্য, সংস্কৃতি ও খেলাধুলায় সাতক্ষীরা অগ্রণী ভূমিকা রয়েছে এই জেলার। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও অবহেলা ও বৈষম্যের শিকার এ জেলা।

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ