• আজ- সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৩০ অপরাহ্ন

কালিগঞ্জে ধানের শীষের নির্বাচনী সমাবেশ

রিপোর্টার: / ১৫৮ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক মনোনীত সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ- আশাশুনি) ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি কাজী মোঃ আলাউদ্দিনকে বিজয়ী করতে উপজেলার রতনপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ধানের শীষের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) বিকাল ৩টায় উপজেলা রতনপুর মাঠে নির্বাচনী সমাবেশে রতনপুর বিএনপির সাবেক আহ্বায়ক মেম্বর রফিকুল ইসলাম বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফজলুর রহমান আকাশের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ৩ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিন। প্রধান বক্তা ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শেখ এবাদুল ইসলাম।

এসময় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান বাপ্পী।

বক্তব্য রাখেন, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিঃ যুগ্ন আহ্বায়ক আক্তারুজ্জামান বাপ্পি, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম মন্টু, সাবেক যুগ্ম আহবায়ক আব্দুর রশিদ, কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাসানুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাসান আলী, মৌতলা ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন, সিনিঃসহ সভাপতি কাজী ইমাম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আকুল, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আল- মাহমুদ ছট্টু, সাধারণ সম্পাদক আফজাল গাজী, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান, সহ সভাপতি শেখ হাবিবুল্লাহ, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিকার আলি, সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাড়, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান হুকুম, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাবেক সিনিঃ যুগ্ন আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাবেক তথ্য বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান শিমুল, সিনিয়র সহ সভাপতি মেহেদী হাসান বাবু, সাবেক সদস্য সচিব আজিজুর রহমান, মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম বুলু, ধলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক রেজাউল হাজী, সাবেক সদস্য সচিব মাহমুদ হোসেন, তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গনিয়ার রহমান গনি, সাবেক আহ্বায়ক এনামুল হক, চাম্পাফুল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল লতিফ, সাবেক সদস্য সচিব আবুল কালাম, নলতা ইউনিয়ন বিএনপির সিনিঃ সহ সভাপতি মাষ্টার শাহীনুর রহমান, ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম ডালিম। উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মোঃরোকনুজ্জামান, সদস্য সচিব মোঃ আরিফুর রহমান ছোটন, জাসাস এর আহ্বায়ক মুরশিদ আলী, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী শরিফুল ইসলাম, উপজেলা শ্রমিকদলের সেক্রেটারী শোকর আলী ও তরুন দলের প্রমুখ।

সমাবেশে উপস্থিত ছিলেন কালিগঞ্জ ও আশাশুনী উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ হাজার হাজার নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকবৃন্দ।

এসময় ধানের শীষ প্রেমীদের পদভারে মুখরিত হয়ে উঠে রতনপুরের ফুটবল ময়দান।

এসময় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে কাজী আলাউদ্দিনকে ধানের শীষ প্রতিকে ভোট দেওয়ার উদাত্ত আহবান জানানো হয়।

এ সময়ে ধানের শীষের এমপি প্রার্থী বলেন, গত ৩ তারিখে আমি দলীয় নমিনেশন পাওয়ার পর থেকে কালিগঞ্জ ও আশাশুনী উপজেলার অলিগলিতে ঘুরেছি, লিফলেট বিতরণ করেছি। নির্বাচনী সমাবেশ করে চলেছি, নেতা কর্মীরা আমার সাথে দিন রাত পরিশ্রম করছে, ভোটারদের বাড়ি- বাড়ি গিয়ে ধানের শীষের জন্য ভোট প্রার্থনা করছে। সাতক্ষীরা ৩ আসনটিতে সকল ভেদাভেদ ভুলে কাজ করলে আমরা বিপুল ভোটে জয়লাভ করবো ইনশাল্লাহ।

তিনি সমাবেশ থেকে সকলের নিকট ধানের শীষ প্রতিকে ভোট দেওয়ার দাবি জানান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ