• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

জামায়াত সরকার গঠন করলে আমি বিষ খাব: ফজলুর রহমান

রিপোর্টার: / ১২৫ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

অনলাইন ডেস্ক: ‘কিশোরগঞ্জ-৪ আসনে (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) রাজাকারেরা (জামায়াত) নির্বাচনে জিতলে এবং জামায়াত সরকার গঠন করলে আমি বিষ খাব।’ এমন বক্তব্য দিয়েছেন আসনটিদে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের পক্ষে হাত তোলেন দেখি, রাজাকারের পক্ষে হাত তোলেন দেখি, একটা হাতও রাজাকারের পক্ষে ওঠে না। এরপরেও এরা নির্বাচন করে সরকার গঠন করবে! তার ভাষায়, ‘ইটনা-মিঠামইন-অষ্টগ্রামে এরা পাশ কইরা ফেলবো, আমি বিষ খাইয়্যাম’।

শুক্রবার (২১ নভেম্বর) রাতে ইটনা সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপি আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ফজলুর রহমান এসব কথা বলেন।

বিএনপির আলোচিত এই নেতা স্থানীয় জামায়াত নেতা-কর্মীদের উদ্দেশ্য করে বলেন, এরা যে বেঁচে আছে এটাই শেখ মুজিবুর রহমানের দয়া, জিয়াউর রহমানের দয়া, খালেদা জিয়ার দয়া। ২০০১ সালে খালেদা জিয়ার পায়ে ধরছে—ম্যাডাম আমাদের বাঁচান। তখন বাঁচাইছিল। আর এখন সাপ ফণা তুলছে। বিএনপিরে বলে চাঁন্দাবাজ, ধান্দাবাজ, চোর-বাটপার—এগুলো জামায়াত ছাড়া আর কেউ বলে না। এরা মুনাফেক, এরা বেইমান, এরা অকৃতজ্ঞ। যারে দিয়া বাঁচে তারেই মারে।

নিজেকে আদর্শিক যুদ্ধের প্রার্থী দাবি করে ফজলুর রহমান বলেন, আমি শুধু মুক্তিযুদ্ধ, বিএনপি, জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান ও ধানের শীষের সমর্থকদের কাছেই ভোট চাই। ভোটারের ধর্ম তার কাছে বিবেচ্য নয়—হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান- যে ধর্মেরই হোক, ভোটার হলেই হবে। তার কাছেই আমি ভোট চাই।

একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গড়ার লক্ষ্য নিয়েই স্বাধীনতা যুদ্ধ হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।

এ সময়, কর্মী সমাবেশে উপস্থিত ছিলেন ফজলুর রহমানের স্ত্রী উম্মে কুলসুম রেখা, ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস এম কালাম হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুর জামান ঠাকুর স্বপনসহ স্থানীয় নেতাকর্মীরা।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ