• আজ- সোমবার, ২২ জুন ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

সাতক্ষীরায় জামায়াত প্রার্থীর শোডাউনে বাইকের ধাক্কায় বৃদ্ধ নিহত

রিপোর্টার: / ১২৩ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় জামায়াতের শোডাউনের মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শনিবার (২২ নভেম্বর) দুপুরে সদর উপজেলার আলীপুর ইউনিয়নের বাদামতলা বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফজর আলী (৭৩) বাদামতলা এলাকার কারিগর পাড়ার বাসিন্দা।

নিহতের ভাতিজা শামসুজ্জামান বলেন, চাচা বয়স্ক মানুষ এবং অসুস্থ ছিলেন। নামাজের জন্য বাড়ি থেকে বের হন। রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেল ধাক্কা দিলে পড়ে যান। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর পরে রাত ৮টায় তার জানাজা অনুষ্ঠিত হয় বলেও জানান তিনি।

আলীপুর ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য ইকবল হোসেন জানান, জামায়াতের শোডাউনের গাড়ি যাচ্ছিল। ওই সময়ে ফজর আলী নামাজের জন্য মসজিদে রওনা দেন। সড়ক পার হওয়ার সময় শোডাউনের গাড়িতে ধাক্কা লেগে আহত হন। উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন, ফজর আলী আমাদের সংগঠনের মানুষ ছিলেন। সড়কের পাশে বাইকের লুকিং গ্লাসে ধাক্কা লাগার পর মারা যান। তার দাফন শেষ হয়েছে।

সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক মেহেদী হাসান বলেন, মোটর সাইকেলে ধাক্কা লেগে মাথাসহ শরীরের বিভিন্নস্থানে আঘাতপ্রাপ্ত হয়ে মারা যান বৃদ্ধ ফজর আলী। নিহতের পরিবারের কারো অভিযোগ না থাকায় সুরতহাল করে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

একই শোডাউনে ধাক্কায় গুরুতর আহত হন আশাশুনি উপজেলার বুধহাটা এলাকার নজরুল ইসলামের ছেলে আনারুল ও ফিংড়ী ইউনিয়নের আকবর সরদারের ছেলে আখতার। তারা সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সাতক্ষীরা সদর থানার ওসি শামসুন হক কালবেলাকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত প্রতিবেদন সংগ্রহ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ