• আজ- সোমবার, ২২ জুন ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

আশাশুনিতে সেনাবাহিনীর অভিযানে জেলি পুশকৃত ১০০ কেজি চিংড়ি মাছ জব্দ

রিপোর্টার: / ১২২ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

বিএম আলাউদ্দীন, আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: আশাশুনিতে সেনাবাহিনীর অভিযানে বাগদা চিংড়িতে অবৈধভাবে জেলি পুশ করার অপরাধে ১০০ কেজি বাগদা চিংড়ি জব্দ করা হয়েছে। রবিবার (২৩ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রতিনিধি ডিজিএফআই এর তথ্য অনুযায়ী আশাশুনিতে দায়িত্বরত ক্যাম্প কমান্ডার লে. আসিফ হাসান চৌধুরী এ অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনাকালে দরগাহপুর ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের আব্দুল গনি গাজীর পুত্র মোঃ ওসিকুল (৫৩) ও নুর আলী গাজীর পুত্র মোঃ শরিফুল ইসলাম (৩০) কে ১২টি সিরিঞ্জ সহ বাগদা চিংড়িতে অবৈধভাবে জেলি পুশ করার সময় হাতেনাতে জব্দ করেন। জব্দকৃত মাছ আশাশুনি ক্যাম্পে এনে ৮০কেজি বাগদা চিংড়ি জেলি পুশ করা ও ২০কেজি ভালো বাগদা চিংড়ি শনাক্ত করেন।

এরমধ্যে ৮০কেজি বাগদা চিংড়ি উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

এছাড়া ২০কেজি ভালো বাগদা চিংড়ি উপজেলা প্রশাসনের সমন্বয়ে বিভিন্ন মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।

পরবর্তীতে এই ধরনের অপরাধযোগ্য কাজ আর কখনো করবে না বলে লিখিতভাবে অঙ্গীকার নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে বলে ক্যাম্প সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ