• আজ- শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা জেলা ট্রাক-ট্যাংকলরী-ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের দুই শীর্ষ নেতাকে বহিষ্কার কালিগঞ্জে শিশু নির্যাতন চেষ্টার অভিযোগে মামলা: অভিযুক্ত আটক বিদ্যুৎস্পৃষ্টে কালিগঞ্জের এক ব্যক্তির মৃত্যু আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীর টাকা লোপাট দেবহাটা ও আশাশুনির শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরার জাহানাবাজে ঘোড়দৌড় দেখতে গিয়ে মোটরসাইকেল চুরি কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি ট্রান্সফরমার চুরির ১৫ মাস পরও বিদ্যুৎহীন স্কুল দাবদাহে কষ্টে শিক্ষার্থীরা: জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী বিশ্বকাপের পর্দা উঠছে আজ, উদ্বোধনী ম্যাচে লড়বে মেক্সিকো-দ. আফ্রিকা

আশাশুনি সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী ‘ডালিম’ আটক

রিপোর্টার: / ৯৫ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: আশাশুনিতে সেনাবাহিনীর সাহসী অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী ‘ডালিম’কে আটক করা হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট আসেফ আহসান চৌধুরীর নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধহাটা ইউনিয়নের শেতপুর গ্রামের মৃত আবুল হোসেন ঢালীর পুত্র কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ কায়ুম হোসেন (ডালিম) কে ৪০পিস ইয়াবা ট্যাবলেট, ২কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ১টি অবৈধ মাদক ওজন মেশিন সহ তার বাড়ি থেকে হাতেনাতে আটক করেন।

ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট আসেফ আহসান চৌধুরী সাংবাদিকদের জানান, ডালিম দীর্ঘদিন ধরে আশাশুনি উপজেলা থেকে জেলা পর্যায় পর্যন্ত মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল এবং এলাকায় আতঙ্ক সৃষ্টি করছিল।

এমন তথ্যের ভিত্তিতে নিখুঁত পরিকল্পনা করে রাতের অন্ধকারে অভিযান পরিচালনা করে তাকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়েছি। উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং আসামীকে স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, আর্মি ক্যাম্পের উপস্থিতির পর থেকে আশাশুনি উপজেলায় অপরাধের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। আর্মির নেতৃত্বে পরিচালিত এই ক্যাম্প উপজেলায় বিভিন্ন স্থানে সংখ্যাধিক অভিযান চালিয়ে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করেছে। যাতে স্থানীয়রা নিশ্চিন্ত ও স্বস্তিবোধ করতে পারে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ