• আজ- রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ
এলএনজি আসছে ১ লাখ ৯৩ হাজার টন আমার এলাকায় ওয়াজ হবে, কীর্তন-বাউল গানও হবে: রুমিন ফারহানা এশিয়া কাপে ইতিহাস গড়ে সোনা জিতল বাংলাদেশ যুদ্ধের মধ্যেই প্রতিদিন প্রায় ১৪ কোটি ডলার আয় করছে ইরান খামেনির শেষ ছবি প্রকাশ করল ইরান আশাশুনিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন স্বাধীনতা দিবসের ডিসপ্লে অনুষ্ঠানে ‘রাজাকার’ চরিত্র নিয়ে জামায়াত এমপির বাধার অভিযোগ সাতক্ষীরায় তেল নিতে লাগবে ডিসির সিল ও স্বাক্ষরযুক্ত ‘ফুয়েল কার্ড’ কালিগঞ্জে স্বাধীনতা দিবস ও ঈদ আনন্দ মেলা উপলক্ষে গ্রামীণ ঐতিহ্যের মিলনমেলা যথাযোগ্য মর্যাদায় সাতক্ষীরায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

আশাশুনিতে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস পালনের প্রস্তুতি সভা

রিপোর্টার: / ৭২ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনিতে শহীদ বুদ্ধিজীবি দিবস ও মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সভাপতিত্বে সভায় সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ, সমাজ সেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, এসআই ফিরোজ, ডাঃ প্রসূন কুমার মন্ডল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, বিএনপির নেতা স ম হেদায়েতুল ইসলাম, মশিউল হুদা তুহিন, জাকির হোসেন বাবু, জামাত আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর নূরুল আফছার মোর্তজা, ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী, মাওঃ আবু বক্কর ছিদ্দিক, পলাশ, প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুল, প্রেসক্লাব সভাপতি এসকে হাসান, প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সাবেক সভাপতি এস এম আহসান হাবিব, সাধারণ সম্পাদক আকাশ হোসেন, যুগ্ম সম্পাদক লিংকন আসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় ১৪ ডিসেম্বর শহীদদের কবর জিয়ারত, পুস্পমাল্য অর্পন, আলোচনা সভা। ১৬ ডিসেম্বর প্রত্যুষে ৩১ বার তোপধ্বনী, সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, সাড়ে ৮ টায় স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পন, ৯ টা আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলন, বিজয় মেলা উদ্বোধন, সাড়ে ৯ টায় কুচকাওয়াজ, ডিসপ্লে, সাড়ে ১০ টায় মুক্তিযুদ্ধে শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, সুবিধামত সময়ে মসজিদ মন্দির ও গীর্জায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা, সাড়ে ৩ প্রীতি ফুটবল ম্যাচ, সাড়ে ৫ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরন অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেয়া হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ