• আজ- শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা জেলা ট্রাক-ট্যাংকলরী-ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের দুই শীর্ষ নেতাকে বহিষ্কার কালিগঞ্জে শিশু নির্যাতন চেষ্টার অভিযোগে মামলা: অভিযুক্ত আটক বিদ্যুৎস্পৃষ্টে কালিগঞ্জের এক ব্যক্তির মৃত্যু আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীর টাকা লোপাট দেবহাটা ও আশাশুনির শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরার জাহানাবাজে ঘোড়দৌড় দেখতে গিয়ে মোটরসাইকেল চুরি কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি ট্রান্সফরমার চুরির ১৫ মাস পরও বিদ্যুৎহীন স্কুল দাবদাহে কষ্টে শিক্ষার্থীরা: জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী বিশ্বকাপের পর্দা উঠছে আজ, উদ্বোধনী ম্যাচে লড়বে মেক্সিকো-দ. আফ্রিকা

সাতক্ষীরার শ্যামনগরে ৮৬০ কেজি শামুক জব্দ: সুন্দরবনের চুনা নদীতে অবমুক্ত

রিপোর্টার: / ৯৭ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে অভিযান চালিয়ে ৮৬০ কেজি শামুক জব্দ করেছে বন বিভাগের সদস্যরা। বুধবার রাতে উপজেলার মুন্সিগঞ্জের হাজির মোড় থেকে পরিত্যক্ত অবস্থায় এসব শামুক জব্দ করা হয়।

জব্দকৃত শামুকগুলো বৃহস্পতিবার সকালে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের চুনা নদীতে অবমুক্ত করা হয়েছে।

বনবিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বিভিন্ন নদ-নদী থেকে কিছু দূষ্কৃতকারী শামুক কুড়িয়ে এনে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জের হাজির মোড় এলাকায় বিক্রি করার জন্য মজুদ রেখেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বনবিভাগ সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মোঃ ফজলুল হক, বুড়িগোয়ালীনি স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান, মুন্সিগঞ্জ বন টহল ফাঁড়ির ওসি নির্মল বাবুসহ বনবিভাগের সদস্যরা বুধবার রাতে সেখানে অভিযান চালিয়ে শামুকগুলো জব্দ করেন।

এরপর বৃহস্পতিবার সকালে শামুক গুলো বনবিভাগ চুনা নদীতে অবমুক্ত করেন।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোঃ ফজলুল হক জানান, সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণে এমন অভিযান অব্যাহত থাকবে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ