• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

জেলা ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের নির্বাচনে সহ- সভাপতি শিবলু, সম্পাদক সৈকত

রিপোর্টার: / ৩৫২ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার ত্রি-বার্ষিকী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ( ২৮ নভেম্বর) সকাল ৯ টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে ভোট গ্রহন শুরু হয়ে বিরতিহীনভাবে দুপুর ১ টা পর্যন্ত ভোট গ্রহন চলে। পরে ভোট গণনা শেষে বিকাল ৪ টায় প্রধান নির্বাচন কমিশনার ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে সহ-সভাপতি পদে শেখ রবিউল ইসলাম শিবলু ৩২ ভোট পেয়ে (১ম) ও খন্দকার কবির হাসান দিপু ৩০ ভোট পেয়ে (২য়) জয়লাভ করেন। সাধারণ সম্পাদক পদে মো. লুৎফর রহমান সৈকত ৩০ ভোট পেয়ে নির্বাচিত হন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে জিএম সাইফুল ইসলাম বাপ্পি ২৮ ভোট, কোষাধ্যক্ষ পদে শেখ আখেরুজ্জামান ৩০ ভোট, দপ্তর সম্পাদক পদে সঞ্জীব কুমার ব্যাণার্জী ২৯ ভোট ও সাংগঠনিক সম্পাদক পদে মো. ফজলুল করিম ২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়া সদস্য পদে জিয়াউর রহমান সবুজ ৩৩ ভোট, ওহিদুজ্জামান শামীম ৩৩ ভোট, মো: আরিফ হোসেন জেম ৩২ ভোট, মো. ফিরোজ রহমান ৩২ ভোট, শেখ দারুজ্জামান রুবেল ৩০ ভোট, শেখ রফিকুর রহমান লাল্টু ২৯ ভোট, মো. মহাসীন আলী ২৮ ভোট ও এস এম হাবিবুল হাসান ২৮ ভোট পেয়ে নির্বাচিত হন।

নির্বাচনে ১৫টি পদের বিপরীতে ৩০ জন প্রার্থী দুটি প্যানেল হতে প্রতিদ্বন্দ্বীতা করেন। ৫৪ জন ভোটারের মধ্যে ৫৪ জনই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খান, নির্বাচন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর চৌধুরী ও জেলা ক্রীড়া অফিসার মো. কামরুজ্জামান

 

 

 

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ