• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি চয়ন, সম্পাদক শাহীন

রিপোর্টার: / ৩৬২ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) সকাল ১১টায় তুফান কনভেনশন সেন্টার লেকভিউতে জেলা ট্রাক মালিক সমিতির কার্যকরী সভাপতি আব্দুল মোমেন খান চৌধুরী (সান্টু চৌধুরী) এর সভাপতিত্বে সাধারণ সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা ট্রাক মালিক সমিতির আলহাজ্ব আব্দুল খালেক, জেলা মালিক সমিতির সমন্বয়ক তাহমিদ শাহেদ চয়ন, রফিকুল ইসলাম, ভোমরা সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আবু হাসান, শেখ মাসুম বিল্লাহ শাহীন, শেখ সাঈদ আহমেদ রনজু, ভিআইপি ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ বাবু, শেখ আসাদ আহমেদ অঞ্জু প্রমুখ।

আলোচনা সভার শেষে আগামী তিন বছরের জন্য কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। কমিটির উপদেষ্টারা হলেন- আলহাজ্ব আব্দুল সবুর, মো. রফিকুল ইসলাম, শেখ আব্দুর রাজ্জাক, আলহাজ্ব আব্দুল খালেক, মোঃ মোকছোদুর রহমান। কমিটির সভাপতি তাহমিদ শাহেদ চয়ন, কার্যকরী সভাপতি শেখ সাঈদ আহমেদ রঞ্জু, সহ-সভাপতি মো. আকবর আলী, মো. জিয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ মাসুম বিল্লাহ শাহীন, অতিরিক্ত সাধারণ সম্পাদক মো. তৌহিদুজ্জামান বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক রজত হাজরা, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক মো. জয়নাল আবেদীন কিরণ, প্রচার সম্পাদক মোঃ রবিউল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির, বন্দর বিষয়ক সম্পাদক মো. কুতুব উদ্দিন, সড়ক সম্পাদক শেখ মহিবুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য আব্দুল মোমেন খান চৌধুরী (সান্টু চৌধুরী), মোঃ আবু হাসান, মো. নুরুজ্জামান জামু, মো. আবুল হোসেন, শেখ শাহজাহান আলী, মোঃ দেলোয়ার হোসেন সুমন প্রমুখ।

কমিটির প্রয়াত সকল সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন ও বিশেষ দোয়া মোনাজাত করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ট্রাক মালিক সমিতির রফিকুল ইসলাম।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ