• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় প্রভাষক গোলাম আজম নিহত

রিপোর্টার: / ৩৮৪ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সীমান্ত আদর্শ কলেজের গভর্নিং বডির সভাপতি ও পাইকগাছা ফসিয়ার রহমান মহিলা কলেজের প্রভাষক গোলাম আজম সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শনিবার (২৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় আশাশুনি উপজেলার কাঁদাকাটি বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত গোলাম আজম সাতক্ষীরা সদর উপজেলার মাহমুদপুর গ্রামের আব্দুল গফফারের পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজ থেকে সাতক্ষীরায় ফেরার পথে কাঁদাকাটি বাজারে রাস্তার পাশে থাকা একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগলে তিনি ছিটকে পড়ে যান। এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেল তার শরীরের ওপর চলে যায়। পথচারীরা তাকে তাৎক্ষণিকভাবে সাতক্ষীরা ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারে মা, স্ত্রী ও এক কন্যা সন্তান রয়েছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

 

 

 

 

 

 

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ