• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

আদালত চত্বরে প্রকাশ্যে দুজনকে কুপিয়ে-গুলি করে হত্যা

রিপোর্টার: / ৪৬৩ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

খুলনা প্রতিনিধি: খুলনায় দায়রা জজ আদালতের প্রধান ফটকের সামনে প্রকাশ্যে দুজনকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৩০ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতদের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তারা হলেন- নতুন বাজার এলাকার মান্নান হাওলাদের ছেলে হাসিব হাওলাদার এবং মো. ফজলে রাব্বি রাজন।

আদালতে হাজিরা দিয়ে বের হওয়ার সঙ্গে সঙ্গেই সন্ত্রাসীদের লক্ষ্যবস্তুতে পরিণত হন এ দুজন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হাজিরা দিয়ে আদালত ফটকের সামনে মোটরসাইকেল রেখে চা খেতে দাঁড়িয়েছিলেন দুই যুবক। এমন সময় হেঁটে এসে চার থেকে পাঁচ দুর্বৃত্ত তাদের ওপর অতর্কিতে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত পালিয়ে যায়।

এ সময় আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়।

নিহত হাসিবের ভাই শাকিল হাওলাদার বলেন, কিছুদিন আগে ভাইয়ের নামে অস্ত্র মামলা হয়েছিল। সেই মামলায় হাজিরা দিতেই আজ আদালতে আসে। বের হওয়ার সঙ্গে সঙ্গেই এমন ঘটনা ঘটবে ভাবিনি।

খুলনা সদর থানা-পুলিশের ওসি শফিকুল ইসলাম জানান, গুলি ও কুপিয়ে আহত হওয়া রাজনকে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। অন্যজন হাসিবও হাসপাতালে নেওয়ার পথে মারা গেছে বলে আমরা শুনেছি। নিহত রাজনের বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে। হাসিবের নামেও একাধিক মামলা আছে। দুজনই শীর্ষ সন্ত্রাসীদের সহযোগী হিসেবে পরিচিত।

পুলিশ বলছে, এটি পরিকল্পিত টার্গেট কিলিংয়ের ঘটনা। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হামলাকারীদের শনাক্তে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ